National

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ, এগিয়ে আসছে স্থলভাগের দিকে

বেশ কিছুদিনের বিরতি সেরে ফের বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে। যার হাত ধরে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

বেশ কিছুটা সময়ের বিরতি নিয়ে ফিরল বঙ্গোপসাগরে নিম্নচাপ। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে এই নিম্নচাপটি তৈরি হয়েছিল আগেই। তারপর তা শুক্রবার গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে শুরু করেছে। যা খুব ধীরে স্থলভাগের দিকেও এগোচ্ছে।

এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে প্রবল বৃষ্টি সঙ্গে করে এগিয়ে আসছে। ফলে বঙ্গোপসাগরের একটা বড় অংশ জুড়ে মেঘ ছেয়েছে। যা দেখা যাচ্ছে যে সেটি ৫ মার্চ পূর্ব শ্রীলঙ্কার কাছে অবস্থান করবে। তারপর তা মুখ ঘুরিয়ে ক্রমশ এগিয়ে আসবে তামিলনাড়ু উপকূলের দিকে।

এরপর সেটির তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল বৃষ্টি ঝরানোর কথা। যা হয়তো আগামী ৬ মার্চ শুরু হবে। পূর্বাভাসে বলা হয়েছে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপটির গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন আবহবিদেরা। সেটি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ছাড়াও আরও উপরের দিকে এসে ওড়িশা বা পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় প্রভাব ফেলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তেমন কোনও পূর্বাভাস নেই।

ফলে এখনই পশ্চিমবঙ্গের মানুষের চিন্তার কিছু নেই। তবে নিম্নচাপটির আগামী ২ দিনের গতিপ্রকৃতির ওপর অনেক কিছু নির্ভর করছে।

বঙ্গোপসাগরে এই সময়ে বিশেষ নিম্নচাপ দেখা যায়না। যদিও এই সময় তামিলনাড়ু বা দক্ষিণের রাজ্যগুলি কিছুটা বৃষ্টি পায়। তবে এই গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়লে তা নেহাত কম বৃষ্টি ঝরাবে না বলেই মনে করছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026