National

বরের মাথায় ওটা কি, দেখামাত্র মালাবদলের মাঝে অজ্ঞান হয়ে গেলেন কনে

বেশ চলছিল মালাবদলের পালা। তার মাঝেই আচমকা অজ্ঞান হয়ে পড়ে গেলেন কনে। পরে জ্ঞান ফিরলে জানিয়ে দিলেন তিনি ওই বরকে বিয়ে করবেননা।

বিয়ের সন্ধে বলে কথা। একদম উৎসবের মেজাজ বিয়েবাড়িতে। বরপক্ষ, কনেপক্ষ আনন্দে উদ্বেল। অতিথিরাও উপস্থিত। বিয়েও শুরু হয়ে গেছে। এবার মালাবদলের পালা।

মালাবদলের সময়ই ঘটল বিপত্তিটা। কনে লক্ষ্য করলেন বরকে মালা পরাতে গেলে তিনি তাঁর টোপর এবং মাথা নিয়ে খুবই সতর্ক। খালি সামলানোর চেষ্টা করছেন। সন্দেহ হয় কনের।

অনেক বিয়ে তিনি দেখেছেন। এমন তো কোনও বর করেননা। মাথায় কি রয়েছে যা সামলানোর চেষ্টা করছেন তাঁর হবু বর। এরমাঝেই কে যেন তাঁর কানেকানে জানিয়ে দেন আসল কথাটা। আর তা শোনামাত্র মালাবদলের মাঝেই অজ্ঞান হয়ে সটান মেঝেতে আছড়ে পড়েন কনে।

বিয়েবাড়িতে হৈহৈ পড়ে যায়। কনে অজ্ঞান হয়ে গেছেন। দ্রুত তাঁকে সুস্থ করার ব্যবস্থা হয়। চিকিৎসক ডাকা হয়। কিছু পরে জ্ঞান ফেরে কনের।

সকলেই ভাবেন যাক এবার বিয়েটা শুরু করা যাক। কিন্তু কনে জ্ঞান ফিরে সাফ জানিয়ে দেন তিনি এ বিয়ে কিছুতেই করবেননা। কারণ বর অজয় কুমারের মাথায় টাক। আর তা তিনি পরচুলো দিয়ে ঢেকে এসেছেন। সেটাই মালাবদলের সময় বারবার সামলে নিচ্ছিলেন তিনি। যাতে কেউ জানতে না পারেন।

২ পরিবারই কনেকে অনেক করে বোঝানোর চেষ্টা করে হতে পারে বরের মাথায় টাক আছে, কিন্তু তিনি তো সুপাত্র। কনে কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন। অগত্যা ভেঙে যায় বিয়ে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়ার ভারথানা এলাকায়। এই ঘটনার সঙ্গে অনেকেই হালফিলের বলিউড সিনেমা বালার তুলনা করছেন।

ফারাক একটাই, বালা সিনেমায় কনে বিয়ের পরেই জানতে পেরেছিলেন বরের মাথায় টাক। এক্ষেত্রে বিয়ের মাঝেই কনে জানতে পারলেন সত্যিটা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026