National

এ বাগান সাধারণ বাগান নয়, একদম অন্য বাগানে ঘুরলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

দেখতে আর পাঁচটা সাজানো বাগানের মত। কিন্তু আদপেও এ বাগান সাধারণ বাগান নয়। সেই অন্য বাগানে ঘুরলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে এক সাজানো সুন্দর বাগানে ঘুরতে দেখা যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। স্বাস্থ্যের জন্য বাগানে ঘোরা উপকারি বটে। তবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মত ব্যস্ত মানুষদের এই বাগানে ঘোরার পিছনে রয়েছে একদম অন্য কারণ।

৬.৬ একর জমিতে তৈরি হয়েছে এই বাগান। বাগানটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে দেখলে মনে হবে কোনও মানুষ যোগ মুদ্রায় বসে আছেন।

ভারতের বুকে ঠিক এই রকম একটি বাগান এই প্রথম তৈরি হল। যা এদিন রাষ্ট্রপতি নিজে উদ্বোধন করেন। তারপর প্রধানমন্ত্রীকে নিয়ে ঘুরে দেখেন বাগানের আনাচকানাচ।

যেখানে এমন এমন গাছ রয়েছে যা একই প্রাঙ্গণে সচরাচর দেখা যায়না। এ বাগানের কোণায় কোণায় ছড়িয়ে আছে মানবজীবনের জন্য অতি উপকারি পাতা, শিকড়, ফুল।

এই বাগানের নাম দেওয়া হয়েছে আরোগ্য বনম। যেখানে রয়েছে ২১৫ রকমের গাছগাছড়া। প্রতিটি গাছের কিন্তু গুরুত্ব অপরিসীম। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসায় এই প্রতিটি গাছের উপকারিতার উল্লেখ রয়েছে।

প্রতিটি গাছ মানুষের রোগমুক্তির বিশল্যকরণী নিয়ে তৈরি। এছাড়া বাগানটিতে রয়েছে যোগাসন করার সুবিধা। রয়েছে সাজানো ফোয়ারা, পদ্ম পুকুর।

দিল্লির রাষ্ট্রপতি ভবন চত্বরেই তৈরি হয়েছে এই বাগানটি। যা সাধারণ মানুষ আগামী দিনে চাক্ষুষ করার সুযোগ পাবেন। এদিন উদ্বোধনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই বাগানের চারধার বেশ কিছুটা সময় ঘুরে দেখেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026