National

যেমন ইচ্ছে রং খেলা নয়, হোলিতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল এক রাজ্য

বসন্ত এসে গেছে। আর বসন্ত মানেই রংয়ের উৎসব দোল বা হোলি। এবার হোলি এসে পড়ল বলে। কিন্তু এবার যেমন খুশি রং খেলতে পারবেন না এক প্রান্তের মানুষ।

শীত বিদায় নিয়েছে। আকাশে বাতাসে এখন আলতো গরম আর বসন্তের দখিনা বাতাসের ছোঁয়া। এই বাতাসে একটা অন্য গন্ধ থাকে। যা মনে করিয়ে দেয় রংয়ের উৎসবের কথা।

দোল বা হোলির সেই আবহাওয়া এখন মনে প্রাণে দোলা দিচ্ছে। শিমূল, পলাশের গাছ রাঙা শোভায় মেতে উঠেছে। হোলি এখনও ২ সপ্তাহ দেরি।

তবে তার আগেই এবার যেমন খুশি হোলি খেলার ওপর নিষেধাজ্ঞা জারি হল দেশের এক রাজ্যের মানুষের ওপর। হোলির দিন সেখানে রাস্তায় নেমে হোলি খেলা নিষিদ্ধ করল রাজ্যসরকার। শুধু রং খেলা বলেই নয়, হোলির সঙ্গে যুক্ত কোনও অনুষ্ঠানই রাস্তা, গলি, মহল্লায় করা যাবেনা।

তবে কি রং খেলাই বারণ? ওড়িশা সরকার যে নতুন গাইডলাইন প্রকাশ করেছে তাতে পরিস্কার করে দেওয়া হয়েছে হোলি বা দোল রাস্তাঘাটে খেলা যাবেনা। যদি কেউ রং খেলতেই চান, তবে তাঁকে তাঁর বাড়িতেই রং খেলতে হবে। বাড়ির বাইরে বার হওয়া যাবেনা।

কেবল পরিবারের লোকজনের সঙ্গে বাড়িতে রং খেলার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। রাস্তায় বা পাড়ায় বেরিয়ে সকলে মিলে রং এবার খেলা যাবেনা।

ওড়িশা হোলি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করলেও এখনও দেশের বাকি কোনও রাজ্য হোলি নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি। এখনও অবশ্য হোলি বা দোল দেরি আছে। ফলে অন্য রাজ্যের মানুষজন নজর রাখছেন তাঁদের রাজ্যে হোলি নিয়ে কী নির্দেশিকা জারি করে সরকার তার দিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026