National

আড়াই হাজার বছরের পুরনো মন্দিরের দরজা খুলে বাকরুদ্ধ পুরোহিত

মন্দিরটি আড়াই হাজার বছরের পুরনো। শিবের মন্দিরটি দেশের অন্যতম পরিচিত শিব মন্দিরের একটি। যার দরজা সকালে খুলতেই হাঁ হয়ে গেলেন পুরোহিত।

মঙ্গলবার শিবরাত্রি উপলক্ষে রয়েছে বিশেষ পুজো। সকাল থেকেই মন্দিরে ভক্ত সমাগম নজরকাড়া। মন্দিরের প্রধান পুরোহিত মন্দিরের দরজা নিজে হাতে খোলেন। মঙ্গলবার সকালেও তিনি দরজা খোলেন। তারপর শিবলিঙ্গের মাথার দিকে তাকাতেই কার্যত হতবাক হয়ে যান।

ভারতে যে ১ হাজার ৮টি প্রধান শিব মন্দির রয়েছে তার অন্যতম বীরুথাগিরেশ্বর শিবমন্দির। যে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আড়াই হাজার বছর আগে। অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মেরও প্রায় ৫০০ বছর আগে তৈরি হয় এই শিবমন্দির।

সেই মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে তার উপরে রয়েছে ৩টি সোনার কলস। প্রতিটি কলসের ওজন ৩০০ কেজির ওপর। এটা বোঝাই যাচ্ছে যে সেই ৩টি কলস কতটা বিশাল। তাও আবার নিখাদ সোনা দিয়ে তৈরি।

মঙ্গলবার সকালে মন্দিরের দরজা খুলে পুরোহিত দেখেন ওই ৩টি কলসই উধাও। মহাশিবরাত্রির দিনই চুরি হয়ে গেল প্রাচীন ৩টি সোনার কলস। যার মোট ওজন প্রায় ১ হাজার কেজি!

সেগুলি এতটাই ভারী এবং এতটাই উপরে ঝুলছিল যে তা নিতে গেলে চোরদের মই ছাড়া গতি নেই। দ্রুত পুলিশে খবর দিলে পুলিশ তদন্ত শুরু করে। মন্দিরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। পুলিশরে দাবি সেই ফুটেজ থেকে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। যা তাদের চোরদের ধরতে সাহায্য করবে।

তামিলনাড়ুর কুড্ডালোর জেলার বৃন্দাচলমের প্রাচীন বীরুথাগিরেশ্বর শিবমন্দিরের এই ঘটনায় ভক্তদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026