National

অ্যান্টিবায়োটিক শুধু অসুখই সারায় না, দূষণও ছড়ায়

অনেক রোগ সারাতে চিকিৎসকদের বড় ভরসা অ্যান্টিবায়োটিক ওষুধ। কিন্তু সেই অ্যান্টিবায়োটিক একাধারে যেমন অসুখ সারায়, তেমন আবার দূষণও ছড়ায়।

অ্যান্টিবায়োটিক শব্দটা অনেকের কাছেই পরিচিত। অবশ্যই তার কারণ ওষুধ। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট অনেক ক্ষেত্রেই অসুখ সারাতে চিকিৎসকেরা প্রেসক্রাইব করেন। তাতে কাজও হয়।

কোর্স মেনে ওষুধ খেয়ে অনেকেই রোগ থেকে সেরে ওঠেন। ফলে এককথায় সাধারণ মানুষের কাছে অ্যান্টিবায়োটিক একটা দ্রুত রোগমুক্তির বিশল্যকরণী।

একটা বড় ভরসার নাম অ্যান্টিবায়োটিক। কিন্তু সেই অ্যান্টিবায়োটিক অসুখ যেমন সারায় তেমন দূষণও ছড়ায়। শুনতে একটু অবাক করা লাগলেও এটাই সত্যি। আর তার প্রমাণ মিলেছে ভারতেই।

ভারতে নদীকে ঈশ্বর জ্ঞানেই সম্মান করা হয়। আবার সেই নদীর জলে দূষণও ছড়ায়। সাধারণ মানুষও জানেন বিভিন্ন কারখানার বর্জ্য পদার্থ, নর্দমার জল, প্লাস্টিক ভারতের বিভিন্ন নদীকে দুর্বিষহ করে তুলেছে। সেখানে স্নান করতে নেমে অনেকের ত্বকের সমস্যা হচ্ছে।

কিন্তু অনেকেই জানেন না এমন বেশ কিছু নদী রয়েছে যার জলে মিশে আছে অ্যান্টিবায়োটিক। আর তা নদীতে দূষণ ছড়াচ্ছে। মানুষের অসুস্থতার কারণ হচ্ছে।

একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যমুনা, গোমতী, জুয়ারি এবং কুম নদীর জলে মিশে আছে নানা ধরনের অ্যান্টিবায়োটিক। যা এসব নদীর জলে চূড়ান্ত দূষণ ছড়াচ্ছে।

যমুনার জলে পাওয়া গেছে ওফ্লক্সাসিন, সালফামেথক্সাজোল নামে ২টি অ্যান্টিবায়োটিক। গোয়ার জুয়ারি নদীর জলে পাওয়া গেছে নরফ্লক্সাসিন নামে অ্যান্টিবায়োটিক।

আবার লখনউয়ের ধার দিয়ে বয়ে যাওয়া গোমতী নদী বা চেন্নাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কুম নদীর জলে পাওয়া গেছে ওফ্লক্সাসিন। এগুলি সবই বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানা থেকে বার হওয়া বর্জ্য থেকে নদীর জলে মিশেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026