National

বরকে নিয়ে বিয়ে চলাকালীন অন্য সন্দেহ, মাঝপথে বিয়ে ভাঙলেন কনে

বরের বিরুদ্ধে এক ভয়ংকর অভিযোগ এনে বিয়ে চলাকালীন মাঝপথে উঠে গেলেন কনে। ভেঙে গেল বিয়ে। তারপর যা হল তা আরও সাংঘাতিক।

বিয়ের সন্ধে আলোয় আলোয় ঝলমলে। অতিথিদের ভিড়। রয়েছেন বরপক্ষও। বিয়ে শুরু হয়েছে। অনেকেই মণ্ডপের কাছে দাঁড়িয়ে বিয়ে দেখছিলেন।

এই সময় একটি নিয়ম রয়েছে বরপক্ষের তরফে। তাঁরা বাতাসা ছুঁড়বেন কনেপক্ষের দিকে। নেহাতই বিয়ের আচার অনুষ্ঠানের অঙ্গ।

সেটা চলাকালীন আচমকা কনেপক্ষের কয়েকজন মহিলা অভিযোগ করেন যে বরপক্ষের লোকজন তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। শুরু হয়ে যায় ২ পক্ষে কথা কাটাকাটি।

এর মধ্যে ঘটে আর এক কাণ্ড। আচমকা কনে বিয়ের মাঝেই উঠে পড়েন। তিনি দাবি করেন বর মানসিক ভারসাম্যহীন। আর সেকথা বরপক্ষ লুকিয়ে গেছে তাঁদের কাছে।

তিনি বিয়ে করতে বসে তা বুঝতে পেরেছেন। তাই এই বিয়ে তিনি আর করবেননা। সব মিলিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। কনেপক্ষের লোকজন বরযাত্রীদের মারধর শুরু করে দেন।

একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেছে বরকে চুলের মুঠি ধরে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছেন কনেপক্ষের কয়েকজন। বরপক্ষের দাবি তাঁদের ঘিরে ধরে কনেপক্ষের লোকজন মারধর করেছেন। তাঁদের আটকও করে রাখে কনেপক্ষ।

এরমধ্যে সকলের নজর এড়িয়ে বরপক্ষের একজন পুলিশের কাছে হাজির হন। পুলিশ এসে বর সহ বরযাত্রীদের উদ্ধার করে। ২ পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

কনেপক্ষের দাবি বর যে মানসিক ভারসাম্যহীন তা লুকোনো হয়েছে, সেইসঙ্গে তাদের পরিবারের মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে।

অন্যদিকে বরপক্ষের দাবি তাদের ঘিরে আটকে রেখে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলার বনপাধার গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026