National

বয়স্কদের বিনোদনে তৈরি হল ওষধি গাছে ভরা ১৯৮টি পঞ্চবটী পার্ক

বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে এবার গ্রামাঞ্চলকে পাখির চোখ করে তৈরি হল ১৯৮টি পার্ক। তবে সাধারণ পার্ক নয়। এই পার্কে রয়েছে ওষধি গাছের ভিড়।

গ্রামের বয়স্ক মানুষদের জন্য প্রাত্যহিক বিনোদনের প্রয়োজন। আবার তাঁদের সুস্বাস্থ্য ও সুস্থতার কথাও মাথায় রাখতে হবে। এই ২টি বিষয়কে একটি সরলরেখায় যুক্ত করে এবার তৈরি হল ১৯৮টি পঞ্চবটী পার্ক।

পঞ্চবটী নাম দেওয়া হলেও আসলে এখানে রয়েছে অগুন্তি ওষধি গাছ। যা সব বয়সের মানুষের জন্যই উপকারি। বয়স্ক মানুষদের জন্য তো বটেই।

এই ওষধি পার্ক বা বাগানে রয়েছে বিনোদনের যথেষ্ট বন্দোবস্ত। রয়েছে খেলার খোলা মাঠও। হিমাচল প্রদেশের গ্রামাঞ্চলে এই ১৯৮টি ওষধি পার্ক গড়ে তোলা হয়েছে।

২০২০ সালে হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর গ্রামোন্নয়নের কর্মসূচি ঘোষণা করেন। সেই উদ্যোগের আওতায় এই পার্কগুলি তৈরি হয়েছে।

এসব পার্ক সংরক্ষণ ও দেখভালের দায়িত্ব রয়েছে গ্রাম পঞ্চায়েতগুলির হাতে। যে গ্রাম পঞ্চায়েতের এলাকায় পার্ক তৈরি হয়েছে, সেই পার্ককে ঠিকঠাক করে রাখার দায়িত্বও সেই গ্রাম পঞ্চায়েতকে পালন করতে হচ্ছে।

এছাড়াও ২১৭টি আরও গ্রামাঞ্চল চিহ্নিত করা হয়েছে। সেখানেও তৈরি হবে এমন পার্ক। যেখানে বয়স্ক মানুষজন সুস্থ থাকার নানা উপায় খুঁজে পাবেন।

পার্কগুলিতে বিশেষ করে জোর দেওয়া হয়েছে ওষধি গাছে ভরিয়ে দেওয়ার ওপর। সব পার্কেই রয়েছে জগিং করার জায়গা। রয়েছে হাঁটার আলাদা পথ।

রয়েছে যোগ চর্চা ও ধ্যান করার বিশেষ বন্দোবস্ত। এছাড়াও রয়েছে নানা বিনোদনের উপকরণ। যা স্থানীয় বয়স্কদের একটা দারুণ সময় উপহার দিচ্ছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026