National

স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ০.১ শতাংশ কমাল কেন্দ্র

জিএসটি চালুর আগেই আমজনতার ঘাড়ে কোপ। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এদিন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ০.১ শতাংশ করে কমিয়ে দিল। ফলে পিপিএফ, এনএসসি, কিষাণ বিকাশ পত্র সবেতেই সুদ কমল। তাহলে কেমন দাঁড়াল নতুন সুদের হার? পিপিএফে এতদিন সুদ ছিল ৭.৯ শতাংশ, যা কমে হল ৭.৮ শতাংশ। কিষাণ বিকাশ পত্রে এতদিন সুদ ছিল ৭.৬ শতাংশ, তা কমে হল ৭.৫ শতাংশ। এনএসসিতে সুদ মিলত ৭.৯ শতাংশ, এখন থেকে ৭.৮ শতাংশেই সন্তুষ্ট থাকতে হবে গ্রাহককে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ কমে ৮.৪ শতাংশ থেকে দাঁড়াল ৮.৩ শতাংশে। এছাড়া মেয়াদি আমানতের ওপরও সুদ কমল। মেয়াদি আমানতে ৬.৯ শতাংশ সুদ কমে হল ৬.৮ শতাংশ। আগামী শনিবার থেকেই নতুন সুদের হার কার্যকর হচ্ছে। সব মিলিয়ে জিএসটিতে কী হবে তা বোঝা না গেলেও, স্বল্প সঞ্চয়ে আমজনতার ওপর কোপ বসিয়ে দিল কেন্দ্র।

 

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026