National

গাধা চুরির অভিযোগে গ্রেফতার রাজনৈতিক নেতা

যে গাধা নিয়ে বিক্ষোভে সুর চড়ালেন তিনি, সেই গাধাই তাঁর জন্য কাল হল। গাধা চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার হতে হল।

প্রতিবাদ কর্মসূচি পালন করতেই এক জায়গায় জমায়েতে করেছিলেন তাঁরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কংগ্রেস নেতা। সঙ্গে ছিলেন কংগ্রেস কর্মী সমর্থকেরাও। সঙ্গে ছিল একটি গাধা।

মুখ্যমন্ত্রীর জন্মদিনে তাঁর বিরুদ্ধে সুর চড়িয়ে জমায়েত করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মীরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের কংগ্রেস নেতা ভেঙ্গট বালমুর। সেখানে একটি গাধা তাঁদের সঙ্গে ছিল।

বৃহস্পতিবার এই বিক্ষোভ কর্মসূচির পর শুক্রবার কংগ্রেস নেতা ভেঙ্কটকে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ। তাঁর বিরুদ্ধে গাধা চুরি সহ ৪টি অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভেঙ্কটকে গ্রেফতার করলেও তাঁর সঙ্গে একই অভিযোগে অভিযুক্ত আরও ৬ জনকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

গাধা চুরি ছাড়াও ভেঙ্কট সহ আরও ৬ জনের বিরুদ্ধে পশুর সঙ্গে নৃশংসতা, বেআইনিভাবে জমায়েতের মামলা দায়ের হয়েছে। গত শুক্রবারই তেলেঙ্গানার করিমনগরের জাম্মিকুন্তা থানায় থাঙ্গুতুরি রাজকুমার নামে এক ব্যক্তি পুলিশের কাছে তাঁর গাধা চুরির অভিযোগ দায়ের করেন। তারপরই তদন্তে নেমে ভেঙ্কটকে গ্রেফতার করে পুলিশ।

পুরো ঘটনায় কেসিআর সরকারকে তুলোধোনা করেছে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস নেতা মনিক্কম ঠাকুর ট্যুইট করে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রীকে।

তাঁর দাবি, সাজানো মামলায় ফাঁসানো হয়েছে ভেঙ্কটকে। ক্ষমতার অপব্যবহার এমন পর্যায় পৌঁছেছে। মুখ্যমন্ত্রী কেসিআরকে রাজ্যের প্রথম হিটলার শাসক বলেও ব্যাখ্যা করেন মনিক্কম। বেআইনিভাবে ভেঙ্কটকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে সোচ্চার হয়েছেন রাজ্যের কংগ্রেস নেতারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026