National

বিবাহবিচ্ছেদ চাওয়ায় স্ত্রীকে রোগ উপহার দেওয়ার চেষ্টা যুবকের

নিজে এক মারণ রোগে আক্রান্ত। আর সেই রোগে স্ত্রীকেও আক্রান্ত করতে চেষ্টা করল এক ব্যক্তি। এমন জঘন্য প্রচেষ্টার পর আপাতত পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত স্বামী।

২০১৫ সালে এক তরুণীকে বিয়ে করে এক যুবক। তরুণী তখন বিবাহবিচ্ছিন্না। তাঁকে এক নতুন জীবনের স্বপ্ন দেখায় যুবক। কিন্তু বিয়ের পরই তরুণী জানতে পারেন এক চরম সত্য। যাঁকে তিনি বিয়ে করেছেন যেই যুবক মারণ রোগ এইচআইভি পজিটিভ।

যুবক তাঁকে বোঝায় যে এর জন্য তার প্রথম স্ত্রী দায়ী। যুবকের সেই অজুহাত মেনে নিয়ে তার সঙ্গে থাকতে থাকেন ওই তরুণী। তাঁরা শারীরিক মিলনও করেন। তবে যাবতীয় সুরক্ষা নিয়ে, যাতে ওই তরুণী আক্রান্ত না হন।

এভাবেই ৬ বছর চলেছে। হালে ওই যুবক অন্য এক মহিলাকে নিয়ে সোজা বাড়িতে হাজির হয়। তার স্ত্রীকে জানায় ওই মহিলার সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে।

স্বামী এইচআইভি পজিটিভ জেনেও ২৮ বছরের ওই তরুণী তার সঙ্গে ছিলেন। কিন্তু এটা দেখার পর তিনি জানিয়ে দেন আর তিনি ওই যুবকের সঙ্গে সংসার করবেননা। বিবাহবিচ্ছেদও চাইবেন।

এরপরই পেশায় ট্যাক্সিচালক ওই যুবক প্রতিশোধের পথ খুঁজতে থাকে। হালে সে একদিন রাস্তায় স্ত্রীকে ট্যাক্সিতে তুলে নেয়। তারপর নিয়ে যায় তার এক বন্ধুর খালি বাড়িতে।

স্ত্রীকে কথা বলতে চায় বলে জানিয়ে সে মাদক খাইয়ে দেয়। তারপর কোনও সুরক্ষা ছাড়াই তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। উদ্দেশ্য একটাই, স্ত্রীকেও এইচআইভি পজিটিভ করে দেওয়া।

পরে ওই তরুণী মহিলা থানায় সব কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর শারীরিক পরীক্ষাও শুরু হয়েছে। এদিকে স্ত্রীকে মারণ রোগ উপহার দিতে চাওয়া ওই যুবককে এখন হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ভাসাভানাগুড়ি এলাকায়। পুলিশ জানতে পেরেছে বিবাহবিচ্ছিন্না মহিলাদের বিয়ের স্বপ্ন দেখিয়ে ওই যুবক তাঁদের থেকে টাকা হাতানোর চেষ্টা করত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026