National

মহিলার পেট থেকে বের হল ৪৭ কেজির মাংসপিণ্ড

একজন মহিলার অনেক সময় শরীরের ওজন ৪৭ কেজির কম হয়। সেখানে এই মহিলার পেটে ছিল ৪৭ কেজি ওজনের টিউমার। যা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল নানা অঙ্গ।

কিডনি তার নিজের জায়গায় নেই। জায়গা থেকে সরে চেপে গেছে লিভার, হৃদপিণ্ড, জরায়ু, ফুসফুস। রক্ত বয়ে যাওয়া ধমনী শিরা সবই চেপে সরু হয়ে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারেননা তিনি।

সিটি স্ক্যান করতে গিয়ে করা যায়নি ঠিকঠাক। কারণ মেশিনে জায়গা হচ্ছিল না। এমন এক জটিল পরিস্থিতিতে থাকা ৫৬ বছরের এক মহিলার জীবন ফিরিয়ে দিলেন চিকিৎসকেরা।

অবশ্যই এমন অপারেশন অত্যন্ত ঝুঁকির। কারণ এত বিশাল আকৃতির টিউমার বার করতে গেলে অপারেশন টেবিলেই মৃত্যু হতে পারে রোগীর। কিন্তু ঝুঁকি নেওয়া ছাড়া উপায়ও ছিলনা।

গুজরাটের বাসিন্দা সরকারি কর্মচারি ওই মহিলার সমস্যা শুরু হয় ২০০৪ সালে। পেটে সমস্যা শুরু হয়। পেট ফুলতে থাকে।

প্রথমে আয়ুর্বেদিক চিকিৎসা করান। তাতে কাজ দেয়নি। ক্রমশ শরীর বেঁকে যেতে থাকে। পেটের ওজন বাড়তেই থাকে। গত কয়েক মাস ধরে তিনি বিছানা নেন। অবশেষে আমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁর পেটে জটিল অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।

ঝুঁকির অপারেশনের আগে সব দিক থেকে সুরক্ষা বন্দোবস্ত করা হয়। যাতে অপারেশন চলাকালীন ওই মহিলার কিছু না হয়।

অবশেষে তাঁর পেট থেকে বেরিয়ে আসে ৪৭ কেজি ওজনের একটি টিউমার। ভারতে এতদিনে যত টিউমার বার করা হয়েছে, এটি তারমধ্যে সবচেয়ে বড়।

চিকিৎসকেরা শুধু টিউমারটি নয়, সেইসঙ্গে পেটে গজিয়ে যাওয়া বাড়তি চামড়া ও পেটের টিস্যু বার করে আনেন। যার ওজন ৭ কেজি।

অপারেশন হওয়ার পর ওই মহিলার এখন ওজন দাঁড়িয়েছে ৪৯ কেজি। প্রায় তাঁর টিউমারের সমান তাঁর পুরো দেহের ওজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026