National

মহান কীর্তি রচনা করলেন বিয়ের দিনে মেয়েকে হারানো বাবা মা

বিয়ের দিন আলো ঝলমল সন্ধ্যায় মৃত্যু হয় তরুণীর। মেয়েকে এভাবে হারানোর পর শোকস্তব্ধ বাবা মা কিন্তু রচনা করলেন এক মহান কীর্তি।

মেয়েকে হয়তো এভাবেই বাঁচিয়ে রাখলেন তাঁরা। কীভাবেই বা তাঁকে যেতে দেওয়া যায়! ২৬ বছর বয়সী মেয়ের ঘটা করেই বিয়ে দিয়েছিলেন বাবা মা। মেয়ের বিয়েতে কোনও কিছুর ত্রুটি রাখেননি তাঁরা। যথাসাধ্য করেছেন।

সেই মেয়ে বিয়ের পর তাঁর স্বামীর পাশে তখন দাঁড়িয়েছে। তৈরি হয়েছে একটি স্টেজের। সেই স্টেজেই বর কনে বিয়ের সাজে দাঁড়িয়েছেন। সকলে আসছেন। শুভেচ্ছা জানাচ্ছেন। উপহার তুলে দিচ্ছেন। ছবি তোলা হচ্ছে।

মেয়ের এই আনন্দঘন নতুন জীবনের বর্ণালী সূত্রপাতটা দূরে দাঁড়িয়ে দেখছিলেন চৈত্রার বাবা মা। আচমকাই তাঁরা দেখেন মেয়ে ওই স্টেজেই লুটিয়ে পড়লেন।

সকলের সঙ্গে তাঁরা ছুটে যান। মেয়েকে তুলে নিয়ে যান হাসপাতালে। সেখানে বিয়ের পোশাকে সজ্জিতা চৈত্রাকে পরীক্ষা করার পর চিকিৎসকেরা জানিয়ে দেন চৈত্রার ব্রেন স্ট্রোক হয়েছে। তাঁর ব্রেন ডেড হয়ে গেছে। ব্রেন ডেড আর মৃত্যু কোনও আলাদা কথা নয়, সেটা বুঝতে পারেন চৈত্রার বাবা মা।

মেয়েকে এভাবে হারানোর শোকে তাঁরা পাথর হয়ে যান। একটা সময় পর অবশ্য তাঁরা কিছুটা সামলে নেন নিজেদের। তারপর ২ জন সহমতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেন।

কর্ণাটকের কোলার জেলার শ্রীনিবাসপুরের বাসিন্দা চৈত্রার বাবা মা তাঁদের মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্য মানুষের দেহে প্রতিস্থাপন করে সেই মানুষদের বাঁচানোর অনুমতি দিয়ে দেন।

এই মহান সিদ্ধান্তের মধ্যে দিয়েই হয়তো তাঁরা মেয়েকে বাঁচিয়ে রাখতে চান। রক্ত মাংসে না হোক অন্য মানুষের মধ্যে দিয়ে তাঁরা তাঁদের মেয়েকেই হয়তো দেখার আনন্দটা ভাগ করে নেবেন বাকি জীবনটা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026