National

দেশের মাটিতে লুকিয়ে ঢুকে গরু চড়াতে দেয়নি চিনা সেনা, দাবি নেতার

সীমান্ত লাগোয়া গ্রামে গরু, ভেড়ার মত গৃহপালিত পশুদের ঘাস জমিতে চরে বেড়ানো জোর করে আটকে দেয় চিনা সেনা। এমনই অভিযোগ হৈচৈ ফেলে দিয়েছে।

ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা বারবার করে এসেছে চিনা সেনা। তেমনই বারবার লুকিয়ে ঢুকে ভারতের জমি দখল করার চেষ্টা রুখে দেয় ভারতীয় সেনাও। লাদাখে ভারত চিন সীমান্ত লাগোয়া গ্রাম কয়ালের পাশ দিয়ে বয়ে গেছে সেংগে ঝাঙ্গবু নদী। যা সিন্ধু নদীর একটি শাখা নদী।

এই সেংগে ঝাঙ্গবু নদীই এখানে ভারত চিন সীমান্তে বিভাজন রেখার কাজ করে। এই গ্রামেরই বাসিন্দা তথা বিজেপির প্রাক্তন স্থানীয় পুরপিতা উর্গেন চোডন দাবি করেছেন, কিছুদিন আগে চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে আসে। তারপর সীমান্ত লাগোয়া গ্রামের গ্রামবাসীদের ভয় দেখায়। গ্রামবাসীরা তাঁদের গরু, ভেড়া নিয়ে মাঠে চড়াতে যেতেন। তা ভয় দেখিয়ে বন্ধ করে দেয় চিনা সেনা।

চোডনের দাবি, ভারতের মাটিতে ভারতীয়রাই তাঁদের গরু, ভেড়া চড়ানোয় বাধার মুখে পড়েন। তাও আবার বাধা দেয় চিনা সেনা।

ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা গত ২২ মাস ধরে চরম আকার নিয়েছে। ভারত ও চিন সেনার মধ্যে ১৪টি বৈঠক হয়েছে। যাতে এই সীমান্ত সমস্যা দূর করা যায়।

গালওয়ানে চিনা সেনার ভারতে প্রবেশের চেষ্টা প্রাণ দিয়ে রুখে দিয়েছিলেন ভারতীয় জওয়ানরা, কিন্তু ভারতীয় সীমানায় প্রবেশ করতে দেননি।

এদিকে চিনা সেনা যে লুকিয়ে চুরিয়ে প্রবেশের চেষ্টা চালিয়েই যাচ্ছে তা চোডনের দাবি সত্যি হলে ফের একবার প্রমাণ হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026