National

ইন্ডিয়া গেটে নিভে গেল নেতাজির হলোগ্রাম মূর্তি, প্রতিবাদে ধর্না

নেতাজির জন্মবার্ষিকীর দিন আজাদ হিন্দ বাহিনীকে স্মরণ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি হলোগ্রাম মূর্তি প্রতিষ্ঠা করা হয় ইন্ডিয়া গেটে। তা এখন নিষ্প্রদীপ।

নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে দিল্লির ইন্ডিয়া গেটে তাঁর একটি হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা গত ২৩ জানুয়ারির কথা।

স্থির হয়েছিল নেতাজির একটি গ্রানাইট মূর্তি ওখানেই প্রতিষ্ঠা করা হবে। তা যতদিন না তৈরি হচ্ছে ততদিন সেখানে ওই হলোগ্রাম মূর্তিটি প্রজ্বলিত থাকবে।

তেমনই দেখা গিয়েছিল তার পরের কদিন। বহু মানুষ তা দেখতে হাজিরও হন। কিন্তু ২৮ জানুয়ারির পর থেকেই দেখা যায় হলোগ্রাম মূর্তি নেই। নিভে গেছে আলো। পুরো অংশ ফাঁকা, অন্ধকার।

এভাবে কেন নিভে গেল হলোগ্রাম মূর্তি? গ্রানাইট মূর্তি প্রতিষ্ঠা পর্যন্ত তো ওটি প্রজ্বলিত থাকার কথা ছিল! এই প্রশ্ন তুলে ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদে শামিল হলেন তৃণমূল সাংসদরা।

নেতাজির আলো এভাবে নেভানো যাবেনা, হলোগ্রাম প্রজ্বলিত করতে হবে, এই দাবি করে তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে শামিল হন।

জানা গেছে প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণে হলোগ্রাম আলো বন্ধ হয়েছে। তবে কেন্দ্রের তরফে বিষয়টি নিয়ে পরিস্কার করে কিছু জানানো হয়নি। প্রশ্ন উঠছে যে হলোগ্রাম মূর্তির উদ্বোধন হল প্রধানমন্ত্রীর হাতে। সেটি কদিনের মধ্যেই এমন বেহাল অবস্থায় পড়ল কেন?

তৃণমূল এই ঘটনায় নেতাজির অবমাননাই দেখছে। এখন এই হলোগ্রাম ফের জ্বলে ওঠে, নাকি কেন্দ্রের তরফে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় সেদিকেই তাকিয়ে আছেন সকলে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026