National

হাতির দুধ খেয়ে বড় হচ্ছে মানবশিশু

ছোটদের গরুর দুধ খাওয়ানোর রেওয়াজ এ দেশে নতুন নয়। কিন্তু এক ছোট্ট মেয়ে হাতির দুধ খেয়ে বড় হচ্ছে এ দেশেই। যা হতবাক করে দিয়েছে সকলকে।

হাতিটির সঙ্গে মেয়েটির সখ্যতার কথা সকলের জানা। হাতির সঙ্গে সে খেলে বেড়ায়। হাতিটিকে সে ভালবেসে ডাকে বানু বলে। বানু তার বন্ধুও বটে আবার পুষ্টির জোগানদারও বটে।

একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে একটি বছর তিনেকের মেয়ে হাতির পেটের কাছে পৌঁছে মাথা উঁচু করে হাতির স্তন থেকে দুগ্ধ পান করছে। যা হতবাক করে দিয়েছে সকলকে।

মেয়েটির হাতির দুধ খাওয়ার ইচ্ছা হলে সে বিনুকে একটু এগিয়ে যেতে বলে। বিনু বুঝতে পারে মেয়েটি কি চাইছে। ছোট্ট মেয়েটির যাতে স্তন্যপানে অসুবিধা না হয় সেভাবেই সে দাঁড়ায়। কার্যত অনুমতি দেয়।

ভারতে গরুর দুধ, ছাগলের দুধ, মোষের দুধের প্রচলন আজকের নয়। শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে এখনও বহু পরিবারে ছোটদের গরু, মোষ বা ছাগলের দুধ খাওয়ানো হয়।

এও দেখা গেছে যে গরুর স্তন থেকে সরাসরি দুগ্ধ পান করেছেন মানুষজন। কিন্তু হাতির দুধের ধারনা বোধহয় কারও ছিলনা।

অসমের গোলাঘাট জেলার হাতির দুধ খাওয়ার ঘটনা সারা দেশে হৈচৈ ফেলে দিয়েছে। মা হাতি ও এক মানবশিশুর মধ্যে যে মা ও সন্তানের যোগও তৈরি হতে পারে তা এই ঘটনা ফের একবার প্রমাণ করল।

এমন এক সুন্দর মুহুর্তকে ক্যামেরাবন্দি করতে ভুল করেনি হর্ষিতা বোরা নামে ওই ছোট্ট মেয়েটির পরিবার। সেই ছবি এখন ভাইরাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026