National

স্টেশনে ভিক্ষা করা তরুণী আজ চালাচ্ছেন ক্যাফেটেরিয়া

তাঁর জীবনে উত্থান কোনও কাহিনির চেয়ে কম নয়। মনের জোর আর কঠোর পরিশ্রমে কোথা থেকে কোথায় যাওয়া যায় তার জ্বলন্ত উদাহরণ জ্যোতি।

ছোটদের জন্য এই ১৯ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন এক রোল মডেল। তাঁর উত্থান ও লড়াইয়ের কথা ছোটদের উজ্জীবিত করার জন্য যথেষ্ট।

ইচ্ছাশক্তি আর কঠিন পরিশ্রম করতে পারলে কোনও বাধাই যে বাধা নয় তা ফের একবার প্রমাণ করলেন ১৯ বছরের জ্যোতি। তাঁর জীবনের কাহিনি কোনও উপন্যাসের চেয়ে কম নয়।

দুধের শিশু অবস্থায় তাঁকে রেলস্টেশনে ফেলে গিয়েছিলেন তাঁর বাবা-মা। কিন্তু কে তাঁরা? তা জানা নেই জ্যোতির। কেউই জানেন না জ্যোতির আসল বাবা মা কে।

ফেলে যাওয়া দুধের শিশুটি রেলস্টেশনের এক কোণায় পড়ে কাঁদছে দেখে পাটনা রেলস্টেশনেই ভিক্ষা করে জীবন কাটানো এক ভিক্ষুক দম্পতি তাকে বড় করার দায়িত্ব নেন। তাঁরাই শিশুটিকে বড় করতে থাকেন। রেলস্টেশনেই বড় হতে থাকেন জ্যোতি।

ছোট থেকে তিনি পাটনা স্টেশনে ভিক্ষা করতে শুরু করেন। যেদিন ভিক্ষা করে হাতে কম টাকা আসত সেদিন আরও রোজগারের জন্য আশপাশের কাগজ কুড়িয়ে বেড়াতেন তিনি। এই চরম পরিস্থিতির মধ্যে থেকেও স্বপ্ন দেখতে ভোলেননি জ্যোতি।

স্থির করেছিলেন তিনি লেখাপড়া করবেন। তাঁর ইচ্ছাকে সাহায্য করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পড়াশোনা শুরু করেন জ্যোতি। আর ম্যাট্রিকে তিনি রেকর্ড নম্বর নিয়ে পাশও করেন।

এখানেই থেমে থাকেননি তিনি। পাটনাতেই একটি ক্যাফেটেরিয়া চালাচ্ছেন এই উদ্যমী তরুণী। এখানেই থেমে থাকতে রাজি নন তিনি। আরও স্বপ্ন সফল করতে চান তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026