National

ইদেও রেহাই পেল না উপত্যকা, ঝরল রক্ত

ইদের দিনেও অশান্তির হাত থেকে রেহাই পেল না কাশ্মীর। শ্রীনগর, অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান, পুলওয়ামা সর্বত্রই সকালে নমাজ পাঠের পর রাস্তায় নেমে আসেন অনেকে। শুরু হয় সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে পাথর বর্ষণ। সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পাথরবর্ষণকারীরা। কাশ্মীরে এ ছবি নতুন কিছু নয়। কিন্তু খুশির ইদের দিনেও সেই অশান্তির আগুন থেকে রেহাই পেলনা উপত্যকা। এদিন সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে অনন্তনাগে। জঙ্গত মান্ডি এলাকা থেকে আচাবল এলাকা পর্যন্ত সব রাস্তায় পাথরবর্ষণকারীদের তাণ্ডব চোখে পড়েছে। সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে তাদের পাথর বর্ষণে পাঁচ পুলিশকর্মী আহত হন। একজনের আঙুল বাদ যায়। পাল্টা পাথরবর্ষণকারীদের রুখতে সুরক্ষা বাহিনী কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। কয়েক জায়গায় গুলিও চালাতে হয়েছে বলে খবর। সুরক্ষা বাহিনীর পাল্টা আঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026