National

মালাবদলের সময় বরের কাণ্ডে রেগে আগুন কনে, ছাদনাতলায় ভাঙল বিয়ে

মালাবদলের সময়টা বিয়ের এক মনে রাখার মত সময়। আর ঠিক সেই সময় বরের একটি কাণ্ডে রেগে আগুন হয়ে গেলেন কনে। সেখানেই ভেঙে দিলেন বিয়ে।

বিয়ের আসর জমে উঠেছিল। বর ও বরযাত্রী হাজির কনের বাড়িতে। তাঁদের আদর আপ্যায়নে কোনও খামতি হয়নি কনেপক্ষের দিক থেকে।

এদিকে বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পারম্পরিক রীতি মেনে ছাদনাতলায় বর ও কনের মালাবদল পর্ব চলছিল। সেই সময় আচমকা রেগে ওঠেন কনে।

কনের দাবি তাঁকে বরের মালা পরিয়ে দেওয়ার কথা। কিন্তু হবু বর তাঁর দিকে মালা ছুঁড়ে দিয়েছেন। মালাবদলে মালা পরাতে হয়, ছুঁড়ে কেউ দেয়না। কেন বর এমন আচরণ করেছেন তা জানতে চেয়ে মালাবদল পর্ব থামিয়ে দেন কনে।

মালাবদল থামার পর কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ২ পক্ষই একে অপরকে দোষারোপ করতে থাকে। এরমধ্যে বর দাবি করতে থাকেন যে তিনি মালা মোটেও ছুঁড়ে দেননি।

২ পক্ষে ঝগড়া থামলে কনেকে অনেক করে বোঝানোর চেষ্টা হতে থাকে। যাতে তিনি ফের মালাবদলের পর্বে সম্মতি দিয়ে বিয়েটা করে নেন। কিন্তু কনে নিজের অবস্থানে অনড় থাকেন।

তিনি সাফ জানিয়ে দেন এমন ছেলের সঙ্গে তিনি জীবন কাটাতে পারবেননা। এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে পুলিশ আসে। পুলিশ আসার পর বরপক্ষ বর নিয়ে ফেরত যায়।

কনেপক্ষ ও বরপক্ষ পুলিশের উপস্থিতিতে একে অপরকে যে উপহার উপঢৌকন দিয়েছিল তা বিনিময় করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঔরেয়া জেলার নবীন বস্তি এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026