ফাইল : মুম্বইয়ে টিকাকরণের আগে এক ছাত্রীর সেলফি, ছবি - আইএএনএস
করোনার দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পর অনেক রাজ্যে স্কুল খুলেছিল ঠিকই, তবে তা হচ্ছিল ভেঙে ভেঙে। কোথাও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, তো কোথাও অষ্টম শ্রেণিও স্কুলে গিয়ে ক্লাস করছিল।
কিন্তু ওমিক্রন দাপট শুরুর পর দেশজুড়ে তৃতীয় ঢেউয়ের ধাক্কায় সব স্কুল ফের বন্ধ হয়ে যায়। এখন তো দৈনিক সংক্রমণ দেশজুড়ে প্রতিদিনই বেড়ে চলেছে।
এই পরিস্থিতিতে স্কুল খোলা অবাস্তব মনে হলে কিন্তু ভুল করছেন। কারণ মহারাষ্ট্র সরকার সোমবার থেকে খুলে দিচ্ছে সব স্কুল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এ কথা ঘোষণা করে দিয়েছেন। মহারাষ্ট্রে যে সব জায়গায় সংক্রমণের হার কম সেখানে প্রাক প্রাথমিক শ্রেণি থেকেই সব ক্লাস চালু হয়ে যাবে সোমবার থেকে। ছাত্রছাত্রীরা সেই আগের মত স্কুলে গিয়েই ক্লাস করবে।
তবে করোনা বিধি কঠোর ভাবে মেনে চলতে হবে। সেইসঙ্গে স্কুল খুলে গেলেও অভিভাবকরা যদি না চান তাহলে তাঁরা সন্তানদের স্কুলে নাও পাঠাতে পারেন। স্কুলে ছাত্রছাত্রী এলে তার অভিভাবকের কাছ থেকে সম্মতি পত্র নিয়ে আসতে হবে।
এভাবে রাজ্যের প্রায় সব স্কুল খুলে দেওয়ার নির্দেশ দিয়ে কিন্তু দেশের বাকি রাজ্যকে নতুন দিশা দিল মহারাষ্ট্র। এখন পশ্চিমবঙ্গও এই পথে হাঁটে কিনা সেদিকে তাকিয়ে এ রাজ্যের ছাত্রছাত্রী থেকে অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…