National

হয় শরীর, নয়তো ঘুষ, বেছে নিতে বলেন পুলিশ আধিকারিক, অভিযোগ মহিলার

এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করলেন এক মহিলা। ভাড়াটের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে তাঁকে লজ্জাজনক ২টি অফার দেন ওই আধিকারিক বলে অভিযোগ।

ঘটনার সূত্রপাত গত ১৩ জানুয়ারি। এক মহিলার দাবি, তাঁর ভাড়াটে তাঁকে মারধর করেছে। এই অভিযোগ নিয়ে আহত অবস্থায় তিনি থানায় হাজির হন। সব শোনার পর তাঁকে নিজের ঘরে ডাকেন থানার ইন্সপেক্টর পদাধিকারী এক আধিকারিক। সেখানে তিনি অভিযোগ নেওয়ার জন্য শর্ত দেন ওই মহিলাকে।

মহিলার দাবি, তাঁকে অসম্মানজনক শর্ত দেন ওই আধিকারিক। অভিযোগ দায়ের করতে তাঁকে ৫ লক্ষ টাকা ঘুষ দিতে হবে বলে জানান ওই আধিকারিক। আর যদি ঘুষ দিতে ওই মহিলা না চান সেক্ষেত্রে তাঁকে শরীর দিয়ে তাঁকে খুশি করার শর্ত দেন ওই পুলিশ আধিকারিক।

যখনই তিনি ডাকবেন তখনই তাঁকে শারীরিক ভাবে খুশি করতে ওই মহিলাকে আসতে হবে বলেও নাকি শর্ত দেন তিনি। অন্তত এমনই দাবি করেছেন ওই মহিলা।

এমনকি তিনি দাবি করেছেন যে ওই আধিকারিক তাঁর হাত ধরে টানাটানিও করেন। এটাও বলেন যে কোনও মূল্যে তিনি ওই মহিলাকে পেতে চান।

৩৯ বছরের ওই মহিলা বিষয়টিতে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে সোজা বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। সেখানে ওই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর ওই আধিকারিকের বিরুদ্ধে মহিলার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

ওই মহিলার দাবি, তিনি বসন্ত কুমার নামে ওই পুলিশ আধিকারিকের ২টি শর্তই মানতে রাজি না হলে, ওই পুলিশ আধিকারিক তাঁকে মৌখিক অপমানও করেন এবং তাঁর বিরুদ্ধে কমপক্ষে ১০টি অভিযোগ দায়ের করার হুমকি দেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026