National

গুলমার্গে রোপওয়ের কেবল কার ভেঙে মৃত ৭

জম্মু কাশ্মীরের গুলমার্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৭৫০ ফুট উপরে ছবির মত সুন্দর এই জায়গায় প্রতিবছরই পর্যটকের আনাগোনা। আর গুলমার্গ বললেই অপরূপা প্রকৃতির সঙ্গে যে জিনিসটার নাম চলে আসে তা হল গন্ডোলা। সোজা কথায় রোপওয়ে। কেবল কারে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ভেসে পড়ার আনন্দই আলাদা। এদিন সেই কেবল কারের ওপরই ভেঙে পড়ল একটা আস্ত গাছ। ছিঁড়ে গেল তার। আছড়ে পড়ল পর্যটক বোঝাই কেবল কার। আর তাতেই মৃত্যু হল ৭ জনের। এঁরা সকলেই দিল্লির বাসিন্দা। এক পরিবারের বাবা-মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। অন্যরাও দিল্লিতে তাঁদের কাছাকাছি থাকেন।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর কেবল কার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া সত্ত্বেও কেন পরিষেবা চালু ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026