National

কলেজের প্রিন্সিপালকে তাঁর ঘরেই ধরে পেটালেন অধ্যাপক

এক সরকারি কলেজের প্রিন্সিপালকে যে এভাবে তাঁরই কলেজের এক অধ্যাপক মারধর করতে পারেন তা ছাত্ররাও ভাবতে পারেননা। কিন্তু ঠিক এই ঘটনাই ঘটল।

তর্কটা শুরু হয়েছিল প্রিন্সিপালের ঘরেই। তাঁরই কলেজের অ্যাসোসিয়েট প্রফেসরের সঙ্গে প্রিন্সিপালের তর্ক দ্রুত চরমে পৌঁছে যায়। তারপরই আচমকা টেবিলের উল্টোদিক থেকে প্রিন্সিপালকে লক্ষ্য করে ঘুষি চালান অধ্যাপক। প্রিন্সিপালের হাতে গিয়ে লাগে ঘুষিটা।

এরপরই দেখা যায় অধ্যাপক আরও এগিয়ে আসেন। টেবিলে রাখা জিনিস ছুঁড়ে দিতে থাকেন প্রিন্সিপালের দিকে। এগিয়ে গিয়ে এরপর প্রিন্সিপালকে চেপে ধরে কোণঠাসা করে দেন। ধাক্কা, হাত চালানো চলতে থাকে।

প্রিন্সিপালের ঘর থেকে চেঁচামেচির শব্দ শুনে কলেজের কর্মচারিরা হাজির হন। তাঁরাই প্রিন্সিপালকে ওই অধ্যাপকের হাত থেকে রক্ষা করেন।

ব্রহ্মদীপ আলুনে নামে ওই অধ্যাপককে টেনে সরিয়ে নিয়ে যান তাঁরা। এরপর প্রিন্সিপাল তাঁকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেও তিনি চেয়ারে বসে থাকেন।

পুরো ঘটনার ছবি সিসিটিভিতে ধরা পড়েছে। প্রিন্সিপালকে মারধর করার অভিযোগে ওই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের হয়েছে।

এদিকে ওই অধ্যাপকের দাবি, তাঁকে ঘরে ডেকে প্রিন্সিপাল খারাপ ভাষায় আক্রমণ করেন। এমনটা নাকি তিনি অন্যদের সঙ্গেও করে থাকেন।

অন্যদিকে প্রিন্সিপালের দাবি, আলোচনার জন্য ডেকেছিলেন ওই অধ্যাপককে। কিন্তু তিনি বিনা প্ররোচনায় মারধর শুরু করেন। পুরো ঘটনা এখন পুলিশ তদন্ত করে দেখছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর নাগুলাল মালব্য গভর্নমেন্ট কলেজে।

এসব দেখার পর সকলের একটাই প্রশ্ন সমাজের এই পর্যায়ের শিক্ষিত ২ মানুষের এই হাতাহাতি দেখে ছাত্ররা কি শিখবে? এ ঘটনা যে ভাল কোনও দৃষ্টান্ত তৈরি করল না তা মেনে নিচ্ছেন সকলেই।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026