ছত্রপতি শিবাজি মহারাজ কৃষি সম্মান যোজনা। মহারাষ্ট্রে কৃষি ঋণ মকুব প্রকল্পের এই নামই দিল দেবেন্দ্র ফড়নবিশ সরকার। এদিন সরকারের তরফে রাজ্যে কৃষি ঋণ মকুবের কথা ঘোষণা করা হয়। দেড় লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করেছে সরকার। রাজ্যের ৮৯ লক্ষ কৃষক এর জেরে উপকৃত হবেন। মহারাষ্ট্র সরকারের খরচ পড়বে ৩৪ হাজার কোটি টাকা। কারণ এই পরিমাণ ঋণই মকুব করেছে সরকার। তার ভার এখন সরকারকেই বহন করতে হবে। কৃষিঋণ মকুবের দাবি তুলে মহারাষ্ট্রেই প্রথম আন্দোলনের পথে পা বাড়ান কৃষকরা। সেই কৃষক বিক্ষোভ ছড়িয়ে পড়তে পড়তেই পাশের রাজ্য মধ্যপ্রদেশে কৃষক বিক্ষোভ শুরু হয়। সেখানেও দাবি ছিল ঋণ মকুব। সেখানে মান্দসৌরে গুলিও চলে। মৃত্যু হয় ৬ কৃষকের। এসবের পর মধ্যপ্রদেশে ও কর্ণাটকে কৃষি ঋণ মকুবের সিদ্ধান্ত নেয় সে রাজ্যের সরকার। এবার সেই রাস্তায় হাঁটল মহারাষ্ট্র সরকারও।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…