National

চিকিৎসকের নির্দেশে রাস্তার ওপর ফেলে মার মহিলাকে

এমন এক কাণ্ড প্রকাশ্য রাস্তার ওপর ঘটে গেল। কয়েকজন উন্মত্ত যুবক এক মহিলাকে কার্যত রাস্তায় ফেলে মারল। রাস্তায় অনেকেই দেখলেন এমনটা ঘটছে।

ঘটনার সূত্রপাত একটা গাড়ি রাখাকে কেন্দ্র করে। এক মহিলা হাতে টানা ঠেলায় আলু ও পেঁয়াজ বিক্রি করেন। তাঁর সেই ঠেলা রাস্তার ধারে দাঁড় করানো ছিল। বিক্রিতে ব্যস্ত ছিলেন তিনি। এমন সময় তাঁর ঠেলার সামনেই এসে দাঁড়ায় এক চিকিৎসকের গাড়ি।

গাড়ি সামনে রাখা থাকলে তাঁর বিক্রি হবে না। তাই গাড়িটি সরাতে বলেন মহিলা। চিকিৎসকও গাড়ি সরাতে রাজি হননি। এই নিয়ে শুরু হয় বচসা। এই সময় চিকিৎসক অগ্নিশর্মা হয়ে তাঁর ক্লিনিকের লোকজনকে ডেকে পাঠান।

ওই যুবকরা দ্রুত সেখানে হাজির হয়। তারপর ওই মহিলার ওপর চড়াও হয়। কয়েক জন যুবক মিলে মহিলাকে রাস্তায় মারধর করতে থাকে। তাঁর হাতে টানা ঠেলা উল্টে দেয় রাস্তার ওপর।

আলু, পেঁয়াজ রাজপথে গড়াগড়ি দিতে থাকে। ওই মহিলা আর্তনাদ করতে থাকেন। মারধর করা হয় দ্বারকা বাঈ নামে ওই মহিলা ও তাঁর ছেলে রাজুকে। নির্মমভাবে চলে মারধর।

প্রাথমিকভাবে পথ চলতি মানুষজন বিষয়টি দেখছিলেন। এরপর এগিয়ে আসেন কয়েকজন যুবক। তাঁরাই ওই মহিলা ও তাঁর ছেলেকে মুক্ত করেন। ততক্ষণে ওই মহিলা রাস্তায় পড়ে গিয়েছেন।

পুরো ঘটনায় চিকিৎসকের দিকেই মূলত আঙুল উঠেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও এক মহিলার ওপর এমন আচরণের নিন্দা করেন।

প্রসঙ্গত গাড়িতে আঁচড় লেগে যাওয়ায় এক পাকা পেঁপে বিক্রেতার অধিকাংশ পেঁপে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এক অধ্যাপিকা। ভোপালের সেই ঘটনার ভিডিও কদিন আগেই ভাইরাল হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026