National

গ্রাহকদের জন্য থুতু দিয়ে রুটি মেখে গ্রেফতার দোকানের রাঁধুনি

কদিন আগেই থুতু দিয়ে চুল কাটার অভিযোগে সমালোচনার ঝড় বয়ে যায় বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবকে নিয়ে। এবার থুতু দিয়ে রুটি মেখে গ্রেফতার একটি দোকানের রাঁধুনি।

বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব চুল কাটা নিয়ে প্রশিক্ষণ শিবিরে বসা মডেলের মাথায় থুতু ছিটিয়ে বিতর্কে জড়ান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের থুতু কাণ্ডের ঘটনা সামনে এল।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এ নিয়ে হৈচৈ শুরু হয়। যে ভিডিওতে দেখা গেছে একটি রাস্তার ধারের ধাবায় এক রাঁধুনি রুটির আটা মাখার সময় তাতে থুতু ছিটিয়ে দিচ্ছে।

আটা মাখতে গেলে জলের দরকার পড়ে। সেই জলের প্রয়োজন মেটাতে থুতু ব্যবহার করা হচ্ছে। যা সেই ধাবার অন্য কয়েকজন কর্মী দাঁড়িয়ে দেখছেন। এই আটা দিয়ে তৈরি রুটি দিয়েই ধাবায় আগত গ্রাহকদের রুটির অর্ডার মেটানো হয়।

ঘটনাটি ঘটেছে লখনউ শহর থেকে কিছুটা দূরে কাকোরি নামক স্থানে। যেখানে রাস্তার ধারে একটি ধাবায় এই কাণ্ড ঘটেছে। ২২ সেকেন্ডের ওই ভিডিও নজরে এসেছে পুলিশেরও।

পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ওই ধাবায় হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই রাঁধুনিকে। রাঁধুনির পাশাপাশি ওই ধাবার মালিক ইয়াকুব এবং ওই ধাবার আরও ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মহামারি আইনের আওতায় তাদের গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত এটাই প্রথমবার নয়, গত বছর ফেব্রুয়ারি মাসেও নৌসাদ নামে এক ব্যক্তিকে মেরঠে গ্রেফতার করা হয়। তাকেও রুটি তৈরির সময় তাতে থুতু ছিটিয়ে দিতে দেখা গিয়েছিল।

নৌসাদের আবার দাবি ছিল গত ১৫ বছর ধরে সে রুটি বানাচ্ছে। আর শুরু থেকেই রুটি তৈরির সময় সে তাতে থুতু ছিটিয়েই তা তৈরি করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026