বিতর্কিত বেলুন, ছবি - আইএএনএস
বাড়িতে কারও জন্মদিন থাকলে বেলুনের প্যাকেট কিনে নিয়ে যান অনেকে। তারপর সেই প্যাকেটের বেলুন ফুলিয়ে ঘর সাজান। যা ছোটদের মন ভাল করে দেয়।
এমনই বার্থ ডে বেলুনের প্যাকেটের বেলুনকে কেন্দ্র করে একটি স্থানীয় সংবাদপত্র একটি খবর করে। আর তাতেই বিষয়টি নিয়ে হৈচৈ পড়ে যায়।
দোকানে হাজির হয় পুলিশ। এখন এমন বেলুন বিক্রি করে বেকায়দায় পড়েছেন বিক্রেতা। তিনি যা দাবি করছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
আজির নামে ওই বিক্রেতার দোকানে কয়েকটি বেলুনের প্যাকেটে এমন কিছু বেলুন রয়েছে যা ফোলালে বেলুনের গায়ে লেখা শব্দ ফুটে উঠছে।
সেখানে সাধারণ হ্যাপি বার্থ ডে কথাটা লেখা থাকার কথা, কিন্তু সেখানে ফুটে উঠছে অন্য একটি লেখা। যা কার্যত যাবতীয় বিতর্কের জন্ম দিয়েছে।
বেলুনের গায়ে দেখা যাচ্ছে লেখা আছে লাভ পাকিস্তান অর্থাৎ পাকিস্তানকে ভালোবাসো। এমন লেখা দেওয়া বেলুন ভারতের বাজারে কি করছে সেখানেই উঠছে প্রশ্ন।
কেরালার কোঝিকোড়ের একটি হাইপার মার্কেটের ওই দোকান মালিক অবশ্য জানাচ্ছেন তিনি বেলুনের প্যাকেট বিক্রি করেন। যা তিনি মুম্বইয়ের এক সরবরাহকারীর কাছে থেকে সংগ্রহ করে থাকেন।
বেলুনগুলি চিনে তৈরি। সেখানে থেকে মুম্বই আসে। তারপর তা আসে কোঝিকোড়ে তাঁর দোকানে। বেলুনের গায়ে কি লেখা থাকে তা তাঁর জানা নেই বলেই দাবি করেছেন ওই বিক্রেতা। পুলিশ ওই বিক্রেতা সত্যি বলছেন কিনা তা খতিয়ে দেখছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…