National

দেশে এই প্রথম মিলছে পৃথিবীর ১৭৫ কিলোমিটার গভীরের পাথর দেখার সুযোগ

এমন উদ্যোগ এই প্রথম নেওয়া হল। দেশে আত্মপ্রকাশ করল এমন এক অনন্য সংগ্রহশালা। যা মানুষকে হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট।

এমন এক মিউজিয়াম থাকলে ভাল হয় একথা অনেক সময়ই ভাবা হয়েছে। তবে তৈরি হয়ে ওঠেনি। এই প্রথম ভারতে এমন এক মিউজিয়াম তৈরি হল। বৃহস্পতিবারই আনুষ্ঠানিক উদ্বোধন হল এই অন্য মিউজিয়ামের। যেখানে রয়েছে ৩৫ রকম পাথর।

প্রতিটি পাথর এক একটা আশ্চর্য। এক একটা ইতিহাস ও যুগের কথা সামনে আনছে। মানুষ তা স্বচক্ষে দেখার সুযোগ পাচ্ছেন। এই পাথরগুলির কোনওটার বয়স যেমন ৩৩০ কোটি বছর, তেমনই এমন পাথরও রয়েছে তুলনায় যা অনেকটাই তরুণ। যার বয়স সাড়ে ৫ লক্ষ বছর।

এই সাড়ে ৫ লক্ষ বছর পুরনো পাথর থেকে শুরু করে ৩৩০ কোটি বছর পুরনো পাথর দেখার সুযোগ পাওয়া মুখের কথা নয়। এসব পাথর কিন্তু বিদেশ থেকে আনা হয়নি। সংগ্রহ করা হয়েছে ভারতেরই বিভিন্ন প্রান্ত থেকে।

এমন পাথরও এই মিউজিয়ামে রয়েছে যা পৃথিবীর হৃদয়ের কাছে থাকে। ভূপৃষ্ঠ থেকে ১৭৫ কিলোমিটার গভীরে যে পাথর রয়েছে তাও এই মিউজিয়ামে রাখা রয়েছে। যা পৃথিবীর অতিগভীর সম্বন্ধে মানুষের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে, আবার চোখও ধাঁধিয়ে দেবে।

ভারতের ভূবিজ্ঞান মন্ত্রী জিতেন্দ্র সিং হায়দরাবাদে এই মিউজিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৃহস্পতিবার। এমন মিউজিয়াম ভারতে এই প্রথম।

প্রথম এমন ওপেন রক মিউজিয়াম আত্মপ্রকাশ করল দেশে। আগামী দিনে ভারত ভূবিজ্ঞানে এক অনন্য ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026