National

৭০ বছর পর দেশের জঙ্গলে ফিরছে চিতা

৭০ বছর হয়ে গেল দেশের জঙ্গল থেকে বিদায় নিয়েছে চিতা। কিন্তু সেই চিতা আবার ফিরছে। এবার জঙ্গলে ফের ঘুরবে চিতারা।

দেশের জঙ্গল থেকে চিতা নামক ক্ষিপ্র প্রাণিটি বিদায় নিয়েছিল ৭০ বছর আগে। তারপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জঙ্গলে আর চিতার দেখা মেলেনি। অনেকেই লেপার্ডকে চিতার সঙ্গে গুলিয়ে ফেলতেন। লেপার্ডকেই দেশের অনেক মানুষ চিতা বলে জানতেন।

এমনও অনেকের ধারনা যে লেপার্ডকেই বাংলায় চিতা বলে। কিন্তু লেপার্ড ও চিতা একদম আলাদা। লেপার্ডের গায়ে যে ছোপ থাকে তা গোলাকার হলেও তার মাঝে ফাঁকা থাকে। আর চিতার গায়ে কালো মোটা মোটা ফুটকি থাকে। সেই চিতা কিন্তু ভারতে দেখা যায়না। তবে এবার তা ফিরতে চলেছে।

প্রকৃতির নিয়মে অবশ্য চিতা ভারতের জঙ্গলে ফিরছে না। বরং আফ্রিকা থেকে চিতা আনা হচ্ছে। এজন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। তাতে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে চিতা আনা হবে।

প্রাথমিকভাবে ১২ থেকে ১৪টি চিতা আনা হতে চলেছে। যার মধ্যে থাকতে চলেছে ৮ থেকে ১০টি পুরুষ চিতা এবং ৪ থেকে ৬টি স্ত্রী চিতা। যেগুলিকে ছাড়া হবে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে।

এই অভয়ারণ্যেই চিতারা যাতে প্রকৃতির নিয়মে বংশবৃদ্ধি করতে পারে সেদিকটাও নজরে রাখা হচ্ছে। ২০০৯ সালেই এই প্রকল্প নেওয়া হয়েছিল। তবে তা বাস্তবায়িত হতে চলেছে এবার।

আগামী ২৫ বছর ধরে এই প্রকল্প চালানো হবে। এই সময় ধাপে ধাপে আফ্রিকা থেকে চিতা আনানো হবে। ভারতের বিভিন্ন জঙ্গলে ছাড়াও হবে।

সেইসঙ্গে এ দেশেই জঙ্গলে থাকতে থাকতে প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে চিতারা যাতে বংশবৃদ্ধি করতে থাকে সেদিকেও নজর দেওয়া হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026