ফাইল : মায়ের সঙ্গে বাচ্চা হাতি, ছবি - আইএএনএস
হাতিরা একা থাকে কম। সবসময় পরিবার ও পরিচিতদের সঙ্গে একসঙ্গে থাকতেই পছন্দ করে তারা। তবে মাঝেমধ্যে মায়ের সঙ্গে সন্তানেরা একটু এদিক ওদিক যায়না এমনটাও নয়।
সন্ধে নামার পর অন্ধকারেই তাই মায়ের সঙ্গে বেড়িয়ে পড়েছিল ছোট্ট হাতিটি। তার কিছু চেনা নয়। মা যেখানে নিয়ে যাবে সেখানেই সে যাবে।
মা হাতি তার সন্তানকে নিয়ে হাজির হয় একটি থানায়। সেখানে তখন দরজায় তালা। দরজাটি লোহার গ্রিলের। তাতেই ছিল তালা। ছোট্ট হাতিটি সেখানে এসে মায়ের পায়ের কাছে এদিক ওদিক করতে লাগল। আর মা হাতি শুঁড় দিয়ে ধাক্কা দিতে শুরু করল গ্রিলের বিশাল দরজায়।
কেরালার পরম্বিকুলাম থানায় এই হস্তিনী ও তার সন্তানের হানার ছবি পুলিশই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। মোটা লোহার গ্রিলে ধাক্কা দিয়ে কিন্তু তা বেঁকিয়ে দিয়েছে হাতিটি। ধাক্কাধাক্কিতে খসে পড়েছে পলেস্তারা। সেই ছবিও দিয়েছে পুলিশ।
কেরালায় হাতির সংখ্যা প্রচুর। কেন সন্তানকে নিয়ে হাতিটি থানাতেই এসে দরজা ধাক্কা দিল তা এখনও পরিস্কার নয়। নেটিজেনদের একজন মনে করছেন, কোনও বিষয় নিয়ে তাদের অভিযোগ ছিল। আর তা জানাতেই তারা এসেছিল থানায়। নেহাতই মজা করেন তিনি।
এখানে থানায় হাতির এই হানার ফলে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে হাতির সঙ্গে মানুষের লড়াই কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তেই দেখা যায়।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…