ডেপুটি এসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে পাথর ছুঁড়ে, পিটিয়ে খুন করল একদল উন্মত্ত যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শ্রীনগরের নৌহট্টা এলাকার জামিয়া মসজিদের সামনে। উন্মত্ত জনতার অনুমান, কর্তব্যরত ওই পুলিশ আধিকারিক জামিয়া মসজিদে সাব-এ-কদর উপলক্ষে একত্র হওয়া মানুষের ছবি তুলছিলেন। ছবি তোলার সময় তিনি গুলিও চালান। এই অনুমানে মসজিদের সামনে প্রথমে ডেপুটি এসপি মহম্মদ আয়ুব পণ্ডিতের পোশাক খুলে নেয় জনতা। তারপর নগ্ন করে শুরু হয় মার। পাথরও ছোঁড়া হয় তাঁর দিকে। জনতার উন্মত্ত প্রহারে মৃত্যু হয় পণ্ডিতের। নওপোরায় মৃত পুলিশ আধিকারিকের পরিবারে শোকের ছায়া। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের দিকেই প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা। এই রাজ্যই কী তাঁরা চান? এই ঘটনায় বিচ্ছিন্নতাবাদীদের দিকে আঙুল তুলে মৃতের শ্যালিকা জানিয়েছেন, যারা একজন নির্দোষ মানুষকে এভাবে হত্যা করল তারা শুধু একজনকে হত্যা করেনি, তারা ৩ জনকে হত্যা করেছে। মৃতের স্ত্রী ও দুই সন্তানের কথা সামনে রেখে শ্যালিকার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে। পাশাপাশি ঘটনার পর এদিন মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সব কিছুর একটা সীমা আছে বলে বিচ্ছিন্নতাবাদীদের হুঁশিয়ার করেন তিনি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…