National

বেড়ালের কীর্তিতে মার খেয়ে হাসপাতালে বাড়ির ৮ জন

বেড়াল তো যা করার করে দিল। তার জেরে হল হাতাহাতি। এগিয়ে এলেন পাড়া প্রতিবেশিরা। তারপর যা হল তাকে ধুন্ধুমার বললেও কম বলা হয়।

পাড়ার একটি পরিবার বেড়াল পোষে। তাদেরই একটি বেড়াল পাশের বাড়ির একটি মেয়েকে আঁচড়ে দেয়। যা দেখে তার বাবা গিয়ে বেড়ালের মালিকের কাছে অভিযোগ জানান। কিন্তু গত রবিবার ফের বেড়ালটি গিয়ে ওই মেয়েটির মাকে আঁচড়ে দিয়ে পালিয়ে আসে।

মা ও মেয়ে এভাবে প্রতিবেশির বেড়ালের আঁচড় খেয়ে ক্ষোভে হাজির হন প্রতিবেশি রফিকের বাড়িকে। তাঁর বেড়াল এভাবে আঁচড়ে দেওয়ার অভিযোগ জানাতে গেলে ২ মহিলার ওপর হামলা চালায় রফিকের ৩ ছেলে।

রফিকের ছেলের কাছে মার খেয়ে মা সায়ামা ও মেয়ে আয়েশা পুরো ঘটনার কথা প্রতিবেশিদের জানান। প্রতিবেশিরা এভাবে ২ মহিলার ওপর অত্যাচার মেনে নিতে পারেননি। তাঁরা চড়াও হন রফিকের বাড়িতে।

তারপর রফিকের পরিবারের সকলকে ধরে শুরু হয় মার। পাল্টা রফিকের ছেলেরাও মারের বদলে মার ফেরাতে থাকে। সব মিলিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়।

রক্তাক্ত অবস্থায় মোট ৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরমধ্যে রফিকের পরিবারেরই মোট ৭ জন রয়েছেন। এদের মধ্যে রয়েছে রফিকের ৩ ছেলে সাজিদ, আবিদ এবং আজাদ। এছাড়া ওই পরিবারের ২ বউও হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের শালিমার গার্ডেন এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এই ঘটনায় দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাদের চিহ্নিত করতে পারলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026