কানাঘুষো চলছিলই। অবশেষে এদিন জল্পনাটা আনুষ্ঠানিক রূপ পেল। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির দলিত তাস রামনাথ কোবিন্দের বিরুদ্ধে সেই দলিত তাসকেই বেছে নিল বিরোধীরা। রামনাথের বিরুদ্ধে প্রার্থী হলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষা মীরা কুমার। পার্লামেন্ট হাউস লাইব্রেরিতে এদিন কংগ্রেস সহ ১৭টি বিরোধী দল বৈঠকে বসে। সেখানেই বাবু জগজীবন রামের কন্যাকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী মীরা কুমারের নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেন। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস, বিএসপি, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি, এনসিপি, ডিএমকে, সিপিএম, আরএসপি, জেএমএম সহ অন্যান্য দল অংশগ্রহণ করে। তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন। এদিকে প্রথমে রামনাথ কোবিন্দকে সমর্থনের কথা জানালেও এদিন বিএসপি নেত্রী মায়াবতী ট্যুইটে জানান তাঁর দল মীরা কুমারকেই সমর্থন করবে।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…