National

যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ, রাগে বিচারকের দিকে চটি ছুঁড়ল যুবক

তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে একথা জানতে পেরে রাগে পা থেকে চটি খুলে বিচারকের দিকে ছুঁড়ল দোষী সাব্যস্ত এক যুবক।

বিশেষ পকসো আদালতে চলছিল বিচারপর্ব। বিচার হচ্ছিল এক যুবকের। ছিল তার সাজা ঘোষণার দিন। এক ৫ বছরের ছোট্ট মেয়ের ওপর পাশবিক অত্যাচার করে হত্যা করার সাজা ঘোষণা করছিলেন বিচারক।

বিচারক সাজা ঘোষণার সময় জানান ওই ২৭ বছরের যুবককে তিনি এই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন। আজীবন তাকে জেলে গারদের পিছনেই কাটাতে হবে।

একথা শোনার পরই ওই দোষী সাব্যস্ত যুবক কাঠগড়ায় দাঁড়িয়েই রাগে পা থেকে চটি খুলে ছুঁড়ে দেয় বিচারকের দিকে। যদিও চটিটি গিয়ে বিচারকের গায়ে লাগেনি। গিয়ে পড়ে তাঁর থেকে কিছুটা দূরে।

সুজিত সাকেত নামে ওই অপরাধী যে এমন কিছু করতে পারে তা কল্পনাতেও আনতে পারেননি কেউ। ফলে তাকে এমন কাণ্ড করার আগে ধরে ফেলার সুযোগও কেউ পাননি। সুজিতের দাবি তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।

চলতি বছরের এপ্রিলে এক পরিযায়ী শ্রমিকের ৫ বছরের কন্যা সন্তানের ওপর পাশবিক অত্যাচারের অভিযোগে গ্রেফতার হয় সুজিত। তারপর তার বিচার শুরু হয় গুজরাটের সুরাটের পকসো আদালতে।

ঘটনায় ২ পক্ষের সওয়াল জবাব শোনেন বিচারক। সাক্ষ্য গ্রহণও করা হয়। তারপর সবদিক বিবেচনা করে রায় শোনান বিচারক। আর ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে চটি ছোঁড়ার ঘটনা ঘটে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026