National

তুষারহীন বর্ষশেষ কাটাতে হবে ভূস্বর্গকে, আরও পূর্বাভাস দিল হাওয়া অফিস

ভূস্বর্গে এই সময়টা তো তুষারপাতেরই সময়। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার হানার পর তুষারপাতে মতি নেই আবহাওয়ার। ফলে তুষারহীন বর্ষশেষই কাটাতে হবে ভূস্বর্গকে।

কাশ্মীর ও লাদাখে এবার নভেম্বর থেকেই তুষারপাত শুরু হয়ে গেছে চুটিয়ে। প্রতিদিনই প্রায় তুষারপাত হয়েছে। তরতর করে নেমেছে পারদ।

দ্রাসে পারদ মাইনাস ১৮ ডিগ্রিতে পৌঁছে যায়। কিন্তু তারপরেই ডিসেম্বরের শেষের দিক এসে সেখানে হানা দেয় পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে পারদ চড়ে। দ্রাসে গরম বেড়ে পারদ পৌঁছয় মাইনাস ১৩ ডিগ্রিতে।

এভাবেই কাশ্মীরের অন্যত্রও পারদ চড়ে। সেই দুর্যোগ এখন অনেকটা কেটেছে। ফলে আবহাওয়া দফতর জানাচ্ছে বর্ষশেষের দিনটায় শুকনোই থাকবে উপত্যকার আবহাওয়া।

কিন্তু শুকনো থাকার পাশাপাশি তুষারপাতও হবে না। ফলে এখানে যে পর্যটকরা বর্ষশেষ কাটাতে এসেছেন বা আসছেন তাঁদের তুষারপাত বিহীন বর্ষবরণের রাত কাটাতে হবে।

বর্ষশেষে তুষারপাত না হলেও ঠান্ডা কিন্তু ফের জাঁকিয়েই পড়তে শুরু করেছে কাশ্মীর ও লাদাখে। প্রবল ঠান্ডায় কাশ্মীরে অনেকে স্কি করতেও হাজির হন। তাঁরা অবশ্য তুষারপাত না হলেও বরফের ওপর স্কি করা থেকে বঞ্চিত হবেন না।

কারণ গুলমার্গে পাহাড়ের ঢাল সাদা পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে। সেখানে স্কি করার আনন্দ চুটিয়েই উপভোগ করতে পারবেন সকলে।

দ্রাসে ফের পারদ নেমে পৌঁছে গেছে মাইনাস ১৭ ডিগ্রির নিচে। কার্গিলে পারদ নেমেছে মাইনাস ১৪.৩ ডিগ্রিতে। লেহ শহরে পারদ পৌঁছেছে মাইনাস ১৪.৭ ডিগ্রিতে। অন্যদিকে গুলমার্গে পারদ এখন মাইনাস ১০.৪। শ্রীনগরে রেকর্ড হয়েছে মাইনাস ২.৩ ডিগ্রি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026