National

মাটির তলায় ৯ তলা রাজপ্রাসাদ, অসামান্য আবিষ্কার

মোগলদের হাত থেকে বাঁচতে নানা পথ বার করেছিলেন সে সময়ের অনেক রাজা। এমনই এক ভাবনা বেরিয়ে এল মাটির তলা থেকে। নতুন ইতিহাস লিখল অনন্য আবিষ্কার।

খননকার্য চালাচ্ছিল প্রত্নতত্ত্ব বিভাগ। চলতি মাস থেকেই শুরু হয়েছে এএসআই-এর এই কাজ। আর সেই খোঁড়াখুঁড়ি করতে গিয়ে যা মাটির তলা থেকে উঁকি দিল তা কার্যত চমকে দিয়েছে প্রত্নতাত্ত্বিকদেরও।

মাটি যতই খোঁড়া হয়েছে ততই বেরিয়ে এসেছে এক অতিকায় রাজ প্রাসাদের চূড়া। তারপর এক এক করে ফ্লোর বা তলা মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে।

এ পর্যন্ত পড়ে সকলের মনে হতেই পারে যে কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটির তলায় চলে যায় এই রাজপ্রাসাদ। কিন্তু বাস্তবটা একদম অন্য।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এ রাজপ্রাসাদ বানানোই হয়েছিল মাটির তলায়। মাটির তলায় ৯ তলা প্রাসাদ তৈরি করা হয়েছিল সাড়ে ৫০০ বছর আগে।

ঝাড়খণ্ডের নবরত্নগড়ে প্রত্নতাত্ত্বিক খনন, ছবি – আইএএনএস

সে সময় ভারতে মোগলরা রাজত্ব করছে। ঝাড়খণ্ডের ছোটনাগপুরের নবরত্নগড়ে তখন শাসন চলছে নাগা বা নাগাবংশী রাজত্বের। সেই বংশের রাজা দুর্জন সাল সবচেয়ে বেশিদিন শাসন করেছিলেন।

মনে করা হচ্ছে ১৫৭০ সালের আশপাশে তিনিই মোগলদের হাত থেকে বাঁচতে এই মাটির তলার রাজপ্রাসাদ বানিয়েছিলেন। যাতে মোগলরা যদি আক্রমণও করে তাহলে রাজা সহ রাজপ্রাসাদের সকলে লুকিয়ে বাঁচতে পারেন।

এমনকি যদি তারপরেও মোগলরা এই প্রাসাদের খোঁজ পেয়ে যায় তাহলে রাজপ্রাসাদ থেকে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। সেই সুড়ঙ্গের খোঁজ মিলেছে ঠিকই, তবে তার অন্য মুখ কোথায় বার হচ্ছে তা এখনও জানা বাকি।

ঝাড়খণ্ডের নবরত্নগড়ে প্রত্নতাত্ত্বিক খনন, ছবি – আইএএনএস

খননকার্য চলছে। এই ৯ তলা রাজপ্রাসাদের হাত ধরেই এই এলাকার নাম নবরত্নগড় হয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026