National

‘মৃত্যু ভিক্ষা’ চেয়ে সরকারকে চিঠি পাঠাল রাজীব হত্যাকারী

১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরামপুদুরে নির্বাচনী জনসভায় পরিকল্পনা করে হত্যা করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে। সেই ঘটনার তদন্তে নামে সিবিআই। পরে ৭ জন রাজীব হত্যায় দোষী সাব্যস্ত হয়। তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দাখিল করে তদন্তকারী সংস্থা। আদালতে দোষী সাব্যস্ত এই ৭ জনের একজন রবার্ট পায়াস। ইতিমধ্যেই ২৬ বছর গারদের পিছনে কাটিয়ে ফেলেছে সে। তার আত্মোপলব্ধি, আমৃত্যু তাকে এই গারদের পিছনেই কাটাতে হবে। কারণ রাজীব হত্যায় যুক্তদের মুক্তির জন্য জয়ললিতা সরকার সচেষ্ট হতে কিছুটা মুক্তির আশা দেখেছিল রবার্ট। কিন্তু সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকারের সেই চেষ্টায় জল ঢেলে দেয়। এরপর জেলের গারদে দিন কাটাতে কাটাতে শ্রীলঙ্কার বাসিন্দা রবার্ট হাঁফিয়ে উঠেছে। ইচ্ছামৃত্যু চেয়ে সরকারকে চিঠি দিয়েছে সে। জানিয়েছে এভাবে জেলের মধ্যে থাকতে থাকতে সে হাঁফিয়ে উঠেছে। এর চেয়ে মৃত্যুর মধ্যে দিয়ে মুক্তি ভাল। তাই সে মুক্তি চায়। এই মর্মে পুজান সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে রাজীব হত্যাকারী রবার্ট পায়াস।

 

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026