National

মৃত স্ত্রীকে টিকার দ্বিতীয় ডোজ, এসএমএস এল স্বামীর মোবাইলে

তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে ২ মাস হয়ে গেছে। অথচ তাঁকে করোনা প্রতিষেধক টিকা নাকি দেওয়া হয়েছে। এমনই এসএমএস দেখে চমকে উঠলেন স্বামী।

স্ত্রীকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। করোনা প্রতিষেধকের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সফলভাবে দ্বিতীয় ডোজ প্রদানের সেই এসএমএস এসে পৌঁছয় স্বামীর মোবাইলে। ওই নম্বর দিয়েই রেজিস্ট্রেশন করা ছিল স্ত্রীর নামও।

এসএমএস দেখে চমকে উঠলেন স্বামী। এ কেমন করে সম্ভব! তাঁর স্ত্রীর তো ২ মাস আগেই মৃত্যু হয়েছে! গত ১৯ সেপ্টেম্বর বিহারের খারমাউলি গ্রামে মৃত্যু হয় লালো দেবীর। তাঁর সৎকারও হয়। তারপর তাঁর টিকাকরণটা কীভাবে সম্ভব হল তা বুঝে উঠতে পারছেন না কেউ।

স্বামীর প্রশ্ন স্ত্রীর ডেথ সার্টিফিকেট তাঁর কাছে রয়েছে। যা সরকারই ইস্যু করেছে। আবার সরকারের স্বাস্থ্য দফতরই তার ২ মাস পর তাঁর কাছে স্ত্রীর করোনা প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নেওয়ার সার্টিফিকেটও পাঠিয়েছে।

ঘটনাটি গত ২৫ নভেম্বরের হলেও তা সামনে এসেছে হালে। ওই ব্যক্তি হতবাক হয়ে বিষয়টি বিভিন্ন মানুষকে জানান। লালো দেবীর স্বামী জানিয়েছেন, তাঁদের বীরপুর এলাকায় ২৫ নভেম্বর একটি করোনা প্রতিষেধক টিকাকরণ সেন্টার করে স্থানীয় স্বাস্থ্য দফতর। সেখানে স্থানীয় অনেকের টিকাকরণ হয়। তারপরই তাঁর কাছে ওই এসএমএস আসে।

লালো দেবীর মৃত্যুর পর ইস্যু হওয়া করোনা প্রতিষেধক টিকাকরণের সার্টিফিকেট এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এটা এখন একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বেগুসরাই জেলার এখন সবচেয়ে আলোচ্য বিষয় হল এই টিকাকরণ। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে ইন্টারনেটে। তবে এটা প্রথম নয়, এর আগেও মৃত ব্যক্তিকে করোনা প্রতিষেধক টিকা দেওয়ার ঘটনা সামনে এসেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026