National

সদ্যবিবাহিতাদের শোওয়ার ঘরে ঢুকে পড়ছে পুলিশ

একবার নয়, একাধিকবার এই ঘটনা ঘটেছে। সদ্যবিবাহিতার শোওয়ার ঘরে ঢুকে পড়েছে পুলিশ। তছনছ করেছে ঘর। হাঁটকে দেখেছে ব্যক্তিগত জিনিসপত্রও।

আগেই যখন এমন ঘটনা ঘটে তখন প্রতিবাদ হয়েছিল। কিন্তু তাতে যে পুলিশের কিছু যায় আসেনি তা ফের একবার পরিস্কার হয়ে গেল।

৫ দিন হল বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসা এক সদ্যবিবাহিতা তরুণীর শোওয়ার ঘরে আচমকা ঢুকে পড়ল পুলিশ। তাও আবার কোনও মহিলা পুলিশ ছাড়াই।

কেবল পুরুষ পুলিশের দল শোওয়ার ঘর তছনছ করে দেয়। মহিলার ব্যক্তিগত জিনিসপত্রেও হাত দেয় পুলিশ। কোনও কিছু তল্লাশি করতে বাকি রাখেনি।

এমন কেন করছে তা জানতে চাওয়া হলে পুলিশ জানায় ঘরে কোনও মদের বোতল রয়েছে কিনা তাই খুঁজে দেখছে তারা। এ কথা শুনে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান পূজা কুমারী নামে ওই সদ্যবিবাহিতার শাশুড়ি শীলা দেবী। কিন্তু তার পরেও পুলিশ তল্লাশি থামায়নি।

ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালীর হাথসরগঞ্জ অঞ্চলে। এই ঘটনায় ফের একপ্রস্ত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ।

বিহারকে মদমুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কয়েকদিন আগেই নীতীশ কুমার একটি জনসভা থেকে জানান মহিলাদের দাবি মেনেই তিনি বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করেন। তাই মদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মহিলাদের কর্তব্য।

পাটনায় কিছুদিন আগেই এমনভাবে এক সদ্যবিবাহিতার শোওয়ার ঘরে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। যা নিয়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে।

কিন্তু ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পুলিশের ধারনা সদ্যবিবাহিতাদের ঘরে তল্লাশি হবে না ভেবে সেখানে মদের বোতল লুকোনো হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026