National

ক্ষেত থেকে মিলল প্রাচীন মুদ্রা, ছাত্রীর আবিষ্কারের হাত ধরে শুরু খননকাজ

ক্ষেত জমিতে চাষাবাদ চলে সারা বছর। কৃষকের মেয়ে তাঁদের জমিতেই পেল প্রাচীন মুদ্রার খোঁজ। তারপর তার বিরল আবিষ্কারের পথ ধরেই সেখানে খনন শুরু করল প্রত্নতত্ত্ব বিভাগ।

বাবা পেশায় কৃষক। মেয়ে একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তবে স্কুলের একটি বিশেষত্ব রয়েছে। তারা সেখানে তাদের ছাত্রীদের প্রাচীন মুদ্রা ও প্রাচীন মাটির বাসনপত্র চেনাতে শেখায়। সেখান থেকেই হাতেখড়ি হয়েছিল ওই ছাত্রীর। তা থেকে একটা ধারনাও তৈরি হয়েছিল প্রাচীন জিনিস সম্বন্ধে।

একদিন তার বাবা ক্ষেতে লাঙল চষছিলেন। এমন সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে ৩টি প্রাচীন মুদ্রা। মুদ্রাগুলি ওই কৃষক মেয়েকে দেখান। মেয়ে দেখেই বুঝতে পারে এ মুদ্রার গুরুত্ব অপরিসীম। সেগুলি প্রাচীন চোল রাজত্বের মুদ্রা।

সেইসঙ্গে এটাও বুঝতে পারে যে এই মুদ্রা যখন এখানে পাওয়া গিয়েছে তখন এখানে খননকার্য চালাতে পারলে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যেতে পারে।

তামিলনাড়ুর থিরুপুল্লানির বাসিন্দা মুনিশ্বরী নামে ওই ছাত্রী মুদ্রা ৩টি হাতে পাওয়ার পর তা পরীক্ষা করে তার যাবতীয় পর্যবেক্ষণ প্রত্নতত্ত্ব বিভাগকে জানায়। তারপরই তামিলনাড়ুর প্রত্নতত্ত্ব বিভাগ ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যৌথভাবে ওই ছাত্রীর দেখানো পথে জায়গাটি ঘিরে নিয়ে সেখানে খননকার্য শুরু করে।

ছাত্রীটি যে ভুল বলছেনা তা মেনে নিয়েছেন তাবড় প্রত্নতাত্ত্বিকরাও। এমনকি এখানে চোল যুগের যদি আরও নিদর্শন পাওয়া যায় তাহলে ইতিহাস কিছুটা বদলে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা।

এখন এক ছাত্রীর আবিষ্কারের হাত ধরে ইতিহাস কোন পথে হাঁটে তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026