National

স্কুলের পোশাক বদলে দিতে পারে আড়াই লক্ষ মানুষের জীবন

স্কুল মানেই তার জন্য নির্দিষ্ট পোশাক বিধি থাকবে। এটাই রীতি। এবার সেই রীতিকে সামনে রেখেই আড়াই লক্ষ মানুষের জীবন বদলের প্রস্তাব পেশ করল একটি সংস্থা।

স্কুলে ছাত্রছাত্রীরা যেকোনও পোশাক পরে যেতে পারেনা। তার জন্য নির্দিষ্ট পোশাক বিধি থাকে। যাকে ইউনিফর্ম বলা হয়। যা সরকারি ও বেসরকারি স্কুল, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।

এবার আসা যাক অন্য দিকে। ভারতের দক্ষিণ প্রান্তের রাজ্য তামিলনাড়ুর সর্বাধিক মানুষের জীবিকা কৃষি কাজ। তার পরেই সবচেয়ে বেশি মানুষ কাজ করেন তাঁতশিল্পে। কিন্তু একটানা বৃষ্টি, করোনা পরিস্থিতি কার্যত তাঁত শিল্পীদের জীবিকাকে শেষ করে দিয়েছে।

বহু তাঁত শিল্পীর মৃত্যু হয়েছে। হাজার হাজার তাঁত শিল্পী আর্থিক দৈন্যতায় পরিবার নিয়ে ধুঁকছেন। এ কাজ করে অর্থের মুখ দেখা এখন তাঁদের কাছে অলীক কল্পনা।

ফলে অনেকে অন্য পেশা বেছে নেওয়ার চেষ্টা করছেন। এই অবস্থায় তামিলনাড়ুর এই তাঁতশিল্প ও শিল্পীদের বাঁচাতে রাজ্যসরকারকে এক নয়া প্রস্তাব দিল একটি সংস্থা।

তাদের প্রস্তাব সরকার যদি সব স্কুলে ইউনিফর্ম হিসাবে কেবল তাঁতবস্ত্র চালু করে তাহলে এই তাঁত শিল্পীরা অনেকটা এই চরম দৈন্যতা থেকে রেহাই পেতে পারেন।

ফাইল : তন্তুবায়, ছবি – আইএএনএস

আর ইউনিফর্ম তো স্কুলে লাগবেই। ফলে তাঁত শিল্পীদের বোনা পোশাকের চাহিদাও কমবে না। সেক্ষেত্রে সব স্কুলে তাঁতবস্ত্রের ইউনিফর্ম কেনা বাধ্যতামূলক করে দিতে হবে তামিলনাড়ু সরকারকে।

সিপিডিএস নামে ওই সংস্থা জানাচ্ছে তামিলনাড়ুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলিয়ে মোট ১ কোটি ২৫ লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। আর তাঁত শিল্পী রয়েছেন আড়াই লক্ষ।

এই ১ কোটি ২৫ লক্ষ ছাত্রছাত্রীর স্কুলের পোশাক যদি ওই তাঁত শিল্পীদের ঘর থেকে যায় তাহলে তাঁরা অনেকটা ঘুরে দাঁড়াতে পারবেন। বাঁচবে তাঁদের পরিবার। বাঁচবে তাঁতশিল্পও।

এখন তামিলনাড়ু সরকার এই প্রস্তাব নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের তামাম তাঁত শিল্পী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026