National

আদালত চত্বরে ৪০ ফুট গাছে চড়ে বসে রইল তরুণী, নামাতে গেলে কামড়েও দিল

আদালত চত্বরে ভিড় লেগেই থাকে। সেখানেই ছড়িয়ে থাকা ভিড় এক জায়গায় জড়ো হয়ে গেল সকালে। এক তরুণীর কাণ্ডে হৈহৈ পড়ে গেল আশপাশে।

আদালত চত্বরে মানুষ নানা কাজে এসে থাকেন। কিন্তু সেসব কাজকর্ম কার্যত লাটে উঠল এক নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ায়। আদালত চত্বরে একটি ৪০ ফুট উঁচু গাছ রয়েছে। প্রাচীন সেই গাছের প্রায় মগডালের কাছে গাছের ডালপালার ফাঁক থেকে এক তরুণীকে পা দোলাতে দেখে আঁতকে ওঠেন সকলে।

দিব্যি গাছে উঠে বসেছিল সে। মায়ের সঙ্গেই বাড়ি থেকে এখানে পৌঁছয় সে। তারপর সকলের অলক্ষ্যে চড়ে যায় গাছে। গাছে চড়ে সে আর নামতে চায়না।

নিচে তখন ভিড়ে ভিড়। পুলিশে খবর যায়। পুলিশও দ্রুত সেখানে হাজির হয়। অনেক করে বোঝানো হয় ওই ১৯ বছরের তরুণীকে নিচে নেমে আসার জন্য। কিন্তু সে নাছোড়। গাছ থেকে সে নামবে না। ওখানেই বসে থাকবে।

নিচ থেকে সকলে তাকে নিচে আসতে বলছেন, আর তরুণীও সাফ না করে দিচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকে ১ ঘণ্টারও ওপর। অবশেষে পুলিশের অনুমতি নিয়ে স্থানীয় ২ যুবক স্থির করেন তাঁরা গাছে চড়বেন। তারপর তরুণীকে বুঝিয়ে নিচে নামিয়ে আনবেন।

সেইমত তাঁরা গাছে চড়ে যান। তারপর তরুণীর কাছ পর্যন্ত পৌঁছে তাঁকে নিচে আসতে বলেন। তাতে তরুণী রেগে গিয়ে তাঁদের একজনকে কামড়ে দেয়। তাতেও হাল ছাড়েননি ২ যুবক। অবশেষে তাঁদের চেষ্টায় ওই তরুণীকে ২ ঘণ্টা পর নিচে নামিয়ে আনা হয়।

পুলিশ জানিয়েছে ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসাও চলছে। তাকে মাঝে বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি রাখা হয়েছিল। ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জের নগর থানা এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026