National

গুরুগ্রামে নির্ভয়া ছায়া, মহিলাকে রাতভর চলন্ত গাড়িতে গণধর্ষণ

রাতভর এক মহিলাকে গণধর্ষণের পর ভোরে তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে চম্পট দিল ধর্ষকরা। একটি পুলিশ ফাঁড়ির কাছে তাঁকে ফেলে যাওয়া হয়। পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বছর ৩৫-এর ওই মহিলার দাবি, হরিয়ানার সোহনায় রাত সাড়ে ৮টা নাগাদ ওই মহিলাকে চলন্ত গাড়িতে টেনে তুলে নেয় ৩ আরোহী। গাড়ি দ্রুত গতিতে ছুটতে থাকে। আর সেই চলন্ত গাড়িতেই গণধর্ষণের শিকার হন ওই মহিলা। রাতভর এদিক ওদিক ঘুরে ভোর ৪টে নাগাদ গ্রেটার নয়ডায় তাঁকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় ৩ জন। পুলিশ সূত্রের দাবি, ওই মহিলা রাজস্থানের বাসিন্দা। হরিয়ানায় কর্মসূত্রে এসেছিলেন। তাঁকে উদ্ধারের পর যথার্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মহিলার বয়ান অনুসারে অভিযুক্তদের খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। নির্ভয়া কাণ্ডের পরও রাতের দিল্লি ও তার আশপাশের এলাকা যে মহিলাদের জন্য বিভীষিকাই রয়ে গেছে তা এদিন ফের একবার প্রমাণ হল।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026