National

হোটেল থেকে ২ কোটির হিরের গয়না চুরি করে পুলিশের জালে জুয়েল থিফ

পাঁচতারা হোটেলের ঘর থেকে ২ কোটি টাকার হিরের গয়না চুরি করে পালিয়েও গিয়েছিল সে। অন্য রাজ্যে পালিয়ে হোটেলে লুকিয়ে ছিল। তাতেও অবশ্য শেষরক্ষা হয়নি।

পাঁচতারা হোটেলের ঘর থেকে ২ কোটি টাকার গয়না চুরি করে পালানো মুখের কথা নয়। কিন্তু সে এ বিষয়ে সিদ্ধহস্ত। বিলাসবহুল হোটেলে ঢুকে সেখানে কোনও গ্রাহকের ঘর থেকে লুকিয়ে মূল্যবান গয়না সহ অন্যান্য জিনিস চুরিই ছিল তার বিশেষত্ব।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসারাই ছিলেন তার টার্গেট। কারণটাও পরিস্কার। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাঁচতারা হোটেলে ওঠা পরিবারের কাছে মূল্যবান গয়না থাকাটাই স্বাভাবিক।

জুয়েল থিফ হিসাবে ইতিমধ্যেই পুলিশের নিশানায় ছিল সে। এবার এক পাঁচতারা হোটেলে ঢুকে বিয়েতে যোগ দিতে আসা এক পরিবারের বন্ধ ঘর থেকে ২ কোটির হিরের গয়না নিয়ে চম্পটও দিয়েছিল জয়েশ রুজি শেরপাল। রাজস্থানে চুরি করে পালিয়ে গিয়েছিল গুজরাটে।

সেখানে একটি হোটেলে গাঢাকা দিয়ে ছিল সে। কিন্তু সেখান থেকেও তাকে খুঁজে বার করল পুলিশ। ২ কোটি টাকার হিরের গয়নাও তার কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।

রাজস্থানের হোটেলে বিয়ের অনুষ্ঠানে আসা ওই পরিবার সঙ্গীত নামে অনুষ্ঠানে যোগ দিতে গেলে ফাঁকা ঘরে কনেপক্ষের লোক বলে ঢুকে চাবি নিয়ে চুরি করে জয়েশ।

সে যে কনেপক্ষেরই লোক তা বোঝাতে সে কনেপক্ষ যখন হোটেলে ঢুকেছিলেন তখন তাদের সঙ্গে মিশে একবার হোটেলে ঢুকত। তাতে হোটেলের সিসিটিভি ফুটেজে পরিস্কার হয়ে যেত যে সে কনেপক্ষ বা বরপক্ষের লোক।

এমন নয় যে তাকে এই প্রথম পুলিশ গ্রেফতার করতে সক্ষম হল। পুলিশের হিসাব অনুযায়ী সে পাঁচতারা হোটেলে ঢুকে গয়না চুরি করেছে ১৩ বার। তার মধ্যে ৩ বার সে ধরাও পড়ে। কিন্তু প্রতিবারই সে জামিনে মুক্তি পেয়ে যায়। তারপর শুরু হয় তার পরবর্তী শিকারের খোঁজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026