National

গত ৫ বছরের রেকর্ড ভেঙে তছনছ করে দিল নভেম্বর

গত ৫ বছরে এ রেকর্ড নেই। ২০২১ সালের নভেম্বর সেই রেকর্ডটাই গড়ে দিল। তবে এই রেকর্ড গড়ায় সারা ভারতের হাত রয়েছে। সবচেয়ে বেশি দক্ষিণ ভারতের।

এমন রেকর্ড গত ৫ বছরে হয়নি। ভারতে গত ৫ বছরে নভেম্বর মাসে এমন বৃষ্টি দেখেননি দেশবাসী। আবহাওয়া দফতর জানাচ্ছে এ বছর অতিভারী বৃষ্টি ও ভারী বৃষ্টি রেকর্ড হয়েছে ভারত জুড়েই। তবে দক্ষিণ ভারতের অবদান এরমধ্যে সবচেয়ে বেশি।

মৌসম ভবন জানাচ্ছে, দেশের ১৬৮টি আবহাওয়া দফতর অতিভারী বৃষ্টি রেকর্ড করেছে নভেম্বরে। অর্থাৎ সেসব এলাকায় অতিভারী বৃষ্টির সমতুল বৃষ্টি হয়েছে।

অন্যদিকে দেশের ৬৪৫টি দফতরের রিপোর্ট বলছে ভারী বৃষ্টি হয়েছে তাদের নির্দিষ্ট এলাকায়। এসবের মধ্যে আবার ১১টি এমন স্টেশন রয়েছে যারা অতিরিক্ত মাত্রায় বৃষ্টি রেকর্ড করেছে তাদের এলাকায়।

আবহাওয়া দফতর তাদের ডিসেম্বর পূর্বাভাসে জানিয়েছে, এ বছর দক্ষিণ ভারতে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হবে সেখানে। ১৩২ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জন্য।

এমনিতেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি নভেম্বরে বৃষ্টির জেরে জেরবার হয়ে গেছে। চেন্নাইয়ের মত শহরে নৌকা নেমেছে। খোলা হয়েছে ত্রাণ শিবির। জলের তলায় চলে গেছে গোটা শহর।

যদি চেন্নাই শহরের এই পরিস্থিতি হয় তাহলে তামিলনাড়ুর অন্যান্য জায়গার পরিস্থিতি অনুমেয়। রেহাই পায়নি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও কেরালাও।

এখনও যে নতুন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তা দক্ষিণে বৃষ্টি ঢালবে। এর আগে ২০১৮ সালে নভেম্বর ভারী বৃষ্টি পেয়েছিল। তবে তা ২০২১-এর সামনে নগণ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026