National

লখিসরাইয়ে বিভীষিকা, ধর্ষণ করে চলন্ত ট্রেন থেকে কিশোরীকে ছুঁড়ে দিল ধর্ষকরা

ভারতে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। দিল্লির নির্ভয়া কাণ্ডের নৃশংসতার শেষ কী তবে নেই! ‌বিহারের লখিসরাইয়ে যে ঘটনা ঘটল তা নৃশংসতার প্রশ্নে ভয়ংকর। অভিযোগ, শুক্রবার রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বেরিয়েছিল এক কিশোরী। সেই সময়ে তার ঘরের বাইরে মূর্তিমান শয়তানের মত ওত পেতে ছিল কয়েকজন। তারাই ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। একের পর এক ধর্ষণ করে। তারপর গণধর্ষণের শিকার ওই কিশোরীকে একটি লোকাল ট্রেনে তুলে নিয়ে যায়। ট্রেন গতি নিলে ট্রেনের দরজা দিয়ে ধর্ষিতা ওই কিশোরীকে ছুঁড়ে দেওয়া হয়। ভেবেছিল হয়তো এরপর আর বাঁচবে না ওই কিশোরী। কিন্তু কোনওক্রমে বেঁচে যায় সে। সকালের আলো ফুটলে খুঁজতে বেরিয়ে তার বাড়ির লোকজনই রক্তাক্ত অবস্থায় ১৬ বছরের ওই কিশোরীকে উদ্ধার করে পাটনার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকেরা জানিয়েছেন, কিশোরীর দেহে ধর্ষণের চিহ্ন পরিস্কার। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরীর বয়ানের ভিত্তিতেই এক কিশোরকে লাখোচাক গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026