কিছুদিন আগেই বলিউডের অভিনেত্রী কৃত্তিকা চৌধুরীর দেহ উদ্ধার হয়েছিল তাঁর ফ্ল্যাট থেকে। সোমবার ফের আর এক অভিনেত্রীর দেহ উদ্ধার হল। আন্ধেরির একটি ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে উদ্ধার হল ভোজপুরী সিনেমার জনপ্রিয় নায়িকা অঞ্জলি শ্রীবাস্তবের দেহ। পুলিশ সূত্রের খবর, অঞ্জলির পরিবারের লোকজন তাঁকে দীর্ঘক্ষণ ফোনে চেষ্টা করেও না পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ খোঁজ শুরু করে সোমবার বিকেলে ফ্ল্যাটের মালিকের কাছ থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে ফ্ল্যাটের দরজা খোলে। সেখান থেকেই উদ্ধার হয় অঞ্জলির ঝুলন্ত দেহ। একটি শাড়িতে ফাঁস দিয়ে সিলিং থেকে ঝুলছিল ভোজপুরী সিনেমার লাস্যময়ী নায়িকার নিথর দেহ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে অঞ্জলিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ভোজপুরী ভাষায় অনেক ছবির নায়িকার এই পরিণতির কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…