National

ক্যাটরিনার গালের মত রাস্তা চাই, নির্দেশ মন্ত্রীর

বলিউড তারকা ক্যাটরিনা কাইফের গালের পিছনে পড়লেন এক মন্ত্রী। সরকারি আধিকারিকদের কড়া নির্দেশ দিলেন ক্যাটরিনার গালের মতই রাস্তা চাই তাঁর।

প্রথমে পড়েছিলেন বলিউডের কিংবদন্তী অভিনেত্রী হেমা মালিনীর গালের পিছনে। হেমা মালিনীর গালের মত রাস্তা চাই বলে জানিয়েছিলেন আধিকারিকদের। কিন্তু পরে তাঁর মনে হয় হেমা মালিনী এই সময়ের সাপেক্ষে বড্ড পুরনো হয়ে যাচ্ছেন। তাই সেখানে থাকা সকলের কাছে জানতে চান এখন কোন নায়িকা বলিউডে দাপট দেখাচ্ছেন।

উত্তর আসে ক্যাটরিনা কাইফ। তারপরই তিনি তাঁর আধিকারিকদের নির্দেশ দেন তাহলে তাঁর ক্যাটরিনা কাইফের গালের মত মোলায়েম রাস্তা চাই।

এক সময় লালুপ্রসাদ যাদব হেমা মালিনীর গালের মত রাস্তা চাই বলে খবরে উঠে এসেছিলেন। এবার কংগ্রেসের এক মন্ত্রী ক্যাটরিনার গালের মত রাস্তা চেয়ে ফের খবরে উঠে এলেন।

রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র সিং গুঢ়া এবার ক্যাটরিনার গালের মত রাস্তা চাইলেন। রাজেন্দ্র সিং কিছুদিন হল রাজস্থান মন্ত্রিসভার সদস্য হয়েছেন। তারপরই তিনি রাস্তা সংস্কারে মন দিয়েছেন।

তাঁর এলাকার গ্রামগুলির রাস্তাকে ক্যাটরিনা কাইফের গালের মত করে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন রাজেন্দ্র সিং। সেভাবেই রাস্তার সংস্কার করতে হবে।

আদপে রাজেন্দ্র সিংয়ের বক্তব্য থেকে এলাকার রাস্তাঘাটের চেহারা বদলের নির্দেশই সামনে এসেছে। যা সাধারণ মানুষেরও চাহিদা। ফলে সেদিক থেকে মন্ত্রীর উদ্দেশ্য নিয়ে কারও কোনও বক্তব্য নেই। সকলেই সাধুবাদ জানাচ্ছেন তাঁকে।

পাশাপাশি হাসির রোল উঠেছে তাঁর রাস্তা কেমন হতে হবে তার ইঙ্গিত দেখে। আধিকারিকদের মোলায়েম রাস্তা বোঝাতে তিনি একেবারে পৌঁছে গেছেন নায়িকার গালে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026