National

মেয়ের বাড়ির লোক পরিচয় দিয়ে ২ কোটির হিরের গয়না নিয়ে পালাল চোর

নিজেকে মেয়ের বাড়ির লোক পরিচয় দিয়ে সকলের চোখে ধুলো দিয়ে ২ কোটি টাকার গয়না নিয়ে চম্পট দিল চোর। তাও হোটেলের সকলের নাকের ডগা দিয়ে।

বিয়ের জন্য একটি পাঁচতারা হোটেলের ৪০টি ঘর বুক করে নিয়েছিল কনেপক্ষ। ধনী পরিবার সন্দেহ নেই। তাঁদের আত্মীয়রা হোটেলের এক একটি ঘরে থাকছিলেন।

এটা অনুমেয় যে আত্মীয়রাও যথেষ্ট ধনী। বহুমূল্য গয়নাগাটি যে এই বিয়েতে ব্যবহার হবে তা বলার অপেক্ষা রাখে না। মহারাষ্ট্রের ওই পরিবার জয়পুরে বিয়ের জন্য এসে হোটেলে ঢোকেন গত বৃহস্পতিবার। বেলা তখন ১১টা।

সন্ধেয় সকলে বিয়ের একটি অন্যতম অনুষ্ঠান সঙ্গীত-এ যোগ দিতে রাতে হাজির হন সিরসি রোডের একটি বাগানে। হোটেলের ৪০টি ঘরে থাকা সব আত্মীয় পরিজনই সঙ্গীতে যোগ দেন। ফলে হোটেলে তাঁরা তখন কেউই ছিলেননা। সেই ফাঁকে হোটেলে হাজির হয় এক ব্যক্তি।

ওই ব্যক্তি হোটেলের লবিতে গিয়ে জানায় সে মেয়ের বাড়ির লোক। একটি ঘরের চাবিও নিয়ে নেয় সে। চাবি নিয়ে সে সোজা সেই ঘরে পৌঁছে যায়।

চাবি খুলে ঘরে ঢোকে। তারপর ফাঁকা ঘর খুঁজে ২ কোটি টাকার হিরের গয়না চুরি করে। সঙ্গে নিয়ে নেয় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা। তারপর কাউকে কিছু বুঝতে না দিয়ে ঘরে চাবি দিয়ে বেরিয়ে যায় হোটেল থেকে।

সঙ্গীত অনুষ্ঠান শেষে সকলে হোটেলে ফিরে এসে যে যাঁর ঘরে চলে যান। যে ঘরে চুরি হয় সেই ঘরে যাঁরা ছিলেন তাঁরা ঘরে ঢুকে বুঝতে পারেন এ ঘরে কেউ ঢুকেছিল। তাঁদের ২ কোটি টাকার হিরের গয়নাও ঘরে নেই। শুরু হয় হৈচৈ।

পরিবারের তরফে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে বিয়ের পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরও ডাকা হয়। আসে পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিতও করে পুলিশ। কীভাবে একজন অচেনা মানুষকে এভাবে হোটেলের কর্মীরা চাবি দিয়ে দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে হোটেলের দাবি তাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে যাতে ওই ব্যক্তিকে কনের পরিবারের সঙ্গে দেখা গেছে। পুলিশ অভিযুক্তকে পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026