ম্যাকলিয়ডগঞ্জে মাছ উদ্ধারে স্থানীয়রা, ছবি - আইএএনএস
হাঁটু অবধি গোটানো রয়েছে প্যান্ট। সকলেই জলে নেমে পড়েছেন। পুরো দিঘি জুড়েই জল বলতে হাঁটু বা তার চেয়ে কিছু ওপর পর্যন্ত। যেখানে অনায়াসে দাঁড়ানো যায়।
হাতে রয়েছে ছোট ছোট জাল। তাতে করেই জল থেকে তাঁরা তুলে নিচ্ছেন মাছ। বলা ভাল খাবি খেতে থাকা মাছ। জলের অভাবে তাদের তখন প্রায় প্রাণ যায়।
সেসব মাছকে জালে তুলতে বেশি বেগ পেতে হচ্ছেনা। জালে তুলে তা তাঁরা রেখে দিচ্ছেন সঙ্গে আনা গামলা বা বালতিতে। কয়েকটা মাছ ধরা পড়লেই অন্য কেউ সেই বালতি বা গামলা নিয়ে ছুট লাগাচ্ছেন। মাছগুলোকে ফেলে আসছেন আশপাশের দিঘি বা পুকুরে।
চারধারে সবুজ বনানী আর হিমালয়ের চোখ জুড়োনো পরিবেশে হিমাচল প্রদেশের ম্যাকলিয়ডগঞ্জে ধৌলাধর পর্বতমালার পাদদেশে রয়েছে একটি দিঘি। নাম শুনে কিছুটা অবাক লাগতে পারে। নাম ডাল লেক। তবে এ ডাল লেক কাশ্মীরের নয়।
এর পাশেই ছিল একটি শিব মন্দির। যার জন্য বিগত ২০০ বছর ধরে এই ডাল লেককে পবিত্র লেক হিসাবে ধরে নেওয়া হয়। তাই এই লেকের মাছ কেউ খান না।
গত ১০ বছর ধরে এই লেক শীত পড়লেই শুকিয়ে যায়। শুকিয়ে হাঁটুজলের লেকে পরিণত হয়। ফলে লেকের মাছদের জীবন বিপন্ন হয়। তাদের বাঁচাতে প্রতি বছরই লেকের জল কমলে সেখানে নেমে পড়েন স্থানীয়রা। উদ্দেশ্য একটাই। মাছগুলোকে বাঁচানো।
এভাবে সারাদিন ধরে লেকের জলে খাবি খেতে থাকা মাছদের ধরে দ্রুত আশপাশের অন্য লেক বা অন্য জলাধারে ফেলে দেন স্থানীয়রা। যাতে মাছগুলো বেঁচে যায়।
এদিকে শীত এলেই লেকের এই হাল হওয়ার জন্য স্থানীয় প্রশাসনের হেলদোলহীন মানসিকতাকেই দায়ী করেছেন স্থানীয়রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…